Advertisement

Lionel Messi Retirement: মেসির অবসরের তোড়জোড় শুরু? বিশ্বকে তাক লাগানো ফেয়ারওয়েলের প্রস্তুতি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরে আর্জেন্টিনা দল নানা সমালোচনার মুখে। আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন, তা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি মেসি। আর্জেন্টিনা দলের কোচ স্কালোনিও বারবার জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময় খোলা থাকবে। তবে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এবার উঠে এসেছে মেসির অবসরের সম্ভাব্য প্ল্যান।

ভারত সফরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি- পিটিআই ফাইল ছবিভারত সফরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি- পিটিআই ফাইল ছবি
Aajtak Bangla
  • বুয়েনস আইরেস,
  • 24 Jul 2026,
  • अपडेटेड 1:28 PM IST
  • মেসির অবসরের সম্ভাব্য প্ল্যান
  • বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ২০১৬ সালেও অবসর ঘোষণা করেছিলেন মেসি

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে, লিওনেল মেসি আন্তর্জাতিক কেরিয়ারে অবসর কবে নিতে চলেছেন? মেসির বয়স এখন ৩৯। কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্সে বয়স বুঝতেই দেননি LM10। এ বারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন।

মেসির অবসরের সম্ভাব্য প্ল্যান

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরে আর্জেন্টিনা দল নানা সমালোচনার মুখে। আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন, তা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি মেসি। আর্জেন্টিনা দলের কোচ স্কালোনিও বারবার জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময় খোলা থাকবে। তবে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এবার উঠে এসেছে মেসির অবসরের সম্ভাব্য প্ল্যান।

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলতে চান মেসি। তাঁর উদ্দেশ্য, নতুন প্রজন্মের ফুটবলারদের হাতে দলের দায়িত্ব ধীরে ধীরে তুলে দেওয়া এবং ট্রানজিশন প্রক্রিয়াকে মসৃণ করা। তবে একটি বিষয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে, আর একটি বিশ্বকাপ খেলার পরিকল্পনা মেসির নেই। বরং খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) ইতিমধ্যেই মেসির জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। সেই ম্যাচের মাধ্যমে দেশের সমর্থকদের সামনে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো নামবেন কিংবদন্তি এই ফুটবলার। দেশের অন্যতম সেরা নয়, অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলারের জন্য স্মরণীয় বিদায়ের আয়োজন করতে চায় AFA।

২০১৬ সালেও অবসর ঘোষণা করেছিলেন মেসি

মেসির আন্তর্জাতিক কেরিয়ার ছিল উত্থান পতনে ভরা। এক সময় একের পর এক ফাইনালে হার এবং শিরোপাহীন থাকার কারণে তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকী ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরে একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও করেছিলেন তিনি। পরে সেই সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরে আসেন।

Advertisement

সেই কামব্যাকের পরে মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে শুরু হয় সোনালি অধ্যায়। এরপর ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এছাড়াও চলতি বছরও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছ।

ফুটবল বিশ্বের বহু কিংবদন্তির অবসর যেখানে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বা সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, সেখানে লিওনেল মেসির বিদায় যে আরও অনেক বেশি জাঁকজমকপূর্ণ ও আবেগঘন হতে চলেছে, সেই ইঙ্গিতই মিলছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

Read more!
Advertisement
Advertisement