Advertisement

Lionel Messi Retirement: মেসি কি এবার অবসর নিচ্ছেন? আপডেট দিলেন আর্জেন্টিনার কোচ

এটাই কি শেষ বিশ্বকাপ লিওনেল মেসির? এ জল্পনা বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই ছিল। তবে এখনও তাঁর সিদ্ধান্ত ঠিক কি সেটা জানা যায়নি। তবে এর মধ্যেই সামনে এল এ ব্যাপারে দলের কোচ লিওনেল স্কালোনির বক্তব্য। ফাইনালের পর মেসির অবসর নিয়ে কী বললেন তিনি?  

লিওনেল মেসিলিওনেল মেসি
Aajtak Bangla
  • নিউ জার্সি,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 3:08 PM IST

এটাই কি শেষ বিশ্বকাপ লিওনেল মেসির? এ জল্পনা বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই ছিল। তবে এখনও তাঁর সিদ্ধান্ত ঠিক কি সেটা জানা যায়নি। তবে এর মধ্যেই সামনে এল এ ব্যাপারে দলের কোচ লিওনেল স্কালোনির বক্তব্য। ফাইনালের পর মেসির অবসর নিয়ে কী বললেন তিনি?  

দ্য অ্যাথলেটিক-কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসির এখন ৩৯ বছর। এটা সত্যিই অবিশ্বাস্য। শুরু থেকেই আমার কাছে বিষয়টি পরিষ্কার ছিল—সে যতদিন খেলতে চাইবে, ততদিনই খেলবে। দলের সবাই, তার সতীর্থরা এবং আশপাশের মানুষ তাকে সমর্থন করবে। আমার বিশ্বাস, সবাই তার অর্জন নিয়ে গর্বিত। কারণ আমার কাছে সে ইতিহাসের সেরা ফুটবলার।’

স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে আক্রমণ করে গিয়েছে স্পেন। গোলমুখ খোলার ক্ষেত্রে অনেকবার প্রায় সফল হলেও গোলটা আসছিল না। বারবার এমিলিয়ানো মার্টিনেজ আটকে দিয়েছেন স্প্যানিশ অ্যাটাকারদের। ৯০ মিনিটে কোনও দলই গোল পায়নি। ম্যাচ চলে যায় এক্সট্রা টাইমে। সেই সময়ই গোল করে যান ফেরান টোরেস।

১০৬ মিনিটে স্পেনের রক্ষণভাগ বা মাঝমাঠ থেকে তৈরি হওয়া একটি আক্রমণ থেকে পেদ্রো পোরো আর্জেন্টিনার ডি-বক্সের উদ্দেশ্য করে একটি ক্রস বাড়ান। অ্যাসিস্ট: ডি-বক্সে থাকা নিকো উইলিয়ামস হেড করে বলটি পেনাল্টি অঞ্চলের ভেতরে থাকা ফেরান টোরেসের দিকে বাড়িয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা টোরেস কোনো ভুল করেননি। বলটি নিয়ন্ত্রণে নিতে তিনি মাত্র একটি টাচ নেন। এরপর আর্জেন্টিনার গোলরক্ষক  এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে তাঁর অপেক্ষাকৃত দুর্বল বাঁ পা দিয়ে দুর্দান্ত এক শট করেন বলটি জালের ছাদ বরাবর সেই বল জালে জড়িয়ে দেন। 

২০১০ বিশ্বকাপের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার করা অতিরিক্ত সময়ের গোলের কথা মনে করিয়ে দেয় তোরেসের এই শট। ইনিয়েস্তার পর তিনিই দ্বিতীয় স্প্যানিশ ফুটবলার যিনি বিশ্বকাপের ফাইনালে গোল করলেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement