Advertisement

মাঠের ভিতর হেঁটেও নয়া রেকর্ড মেসির, সেমিফাইনালে কাদের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা?

মাঠ জুড়ে হাঁটছেন ৩৯ বছরের এক খেলোয়াড়। বয়স তো হয়েছে, কিন্তু শুধু কি সেই কারণেই মাঠ জুড়ে হাঁটেল লিওনেল? নাকি তাঁর হাঁটার পিছনে রয়েছে আরও কোনও বড় রহস্য?

Aajtak Bangla
  • কানসাস সিটি,
  • 12 Jul 2026,
  • अपडेटेड 11:50 AM IST
  • প্রতিপক্ষ ডিফেন্ডাররা ভাবেন আলস্য গ্রাস করেছে লিওনেলকে।
  • কিন্তু ফুটবলের রাজপুত্রের মাথায় তখন চলে জটিল হিসেব নিকেশ।
  • ৯০ মিনিটের মধ্যে ৬৩ মিনিটই মাঠে হেঁটে বেড়িয়েছেন লিওনেল মেসি।

তিনি শুধু হাঁটেন।  প্রতিপক্ষ ডিফেন্ডাররা ভাবেন আলস্য গ্রাস করেছে লিওনেলকে। কিন্তু ফুটবলের রাজপুত্রের মাথায় তখন চলে জটিল হিসেব নিকেশ। বল পায়ে এসে পড়লেই খাতার অঙ্ক চলে আসে মাঠে। আর বল গোলে জড়াতে দ্বিধা করেন না লিওনেল। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে ৮ গোল। ১০ অ্যাসিস্ট! এমনি এমনি তো তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম নন।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই বিশ্বকাপে গড় হিসেব করলে দেখা যাচ্ছে গোটা ৯০ মিনিটের মধ্যে ৬৩ মিনিটই মাঠে হেঁটে বেড়িয়েছেন লিওনেল মেসি। কিন্তু তাতেও করে ফেলেছেন ৮ গোল! অন্য খেলোয়াড়রা কিন্তু তার থেকে অনেক বেশি দৌড়ান, কিন্তু গোল! এমনকী  দ্রুতগতির দৌড় বা স্প্রিন্টও প্রায় করছেনই না লিওনেল।

অনেকে ভেবে বসতে পারেন, ৩৯ বছর বয়সের কারণেই লিওনেল মেসি এমন করে খেলছেন। কিন্তু আদপে বিষয়টি তেমন নয়ই। গত বছর বিশ্বকাপেও মেসি মাঠজুড়ে হেঁটেছেন অনেকখানি। আসলে মেসির এই হেঁটে চলার পিছনে রয়েছে নিখুঁত পরিকল্পনা। প্রতিপক্ষের রক্ষণভাগ ও মিডফিল্ডের মাঝের ফাঁকা জায়গা এই চলার ফাঁকেই খুঁজে নেন LM10।

মেসির নতুন এই ট্যাকটিকসের ধরন অনেকটা এমন- তিনি নিজে সবসময় দৌড়ান না। তাঁকে ঘিরে থাকেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। সেই সুযোগকে কাজে লাগায় আর্জেন্টাইনের অন্য অ্যাটাকিং খেলোয়াড়রা। আবার কখনও সতীর্থদের দৌড় ও অবস্থান পরিবর্তনকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেন মেসি। আবার কখনও নিজে একটু এগিয়ে থেকে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলে সতীর্থদের দিকে গোল বাড়ান তিনি। এটাই অ্যাডভান্টেজ দেয় আর্জেন্টিনাকে। আর এই কারণেই আজ বিশ্বকাপ ক্যারিয়ারে ১০তম অ্যাসিস্ট করে ফেললেন লিওনেল। এদিন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তার কর্নারে হেড ছুঁইয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফলে ম্যাচের শুরু থেকেই চাপহীন ফুটবল খেলেছে আর্জেন্টিনা। শেষে ১২০ মিনিটের পর ম্য়াচের ফলাফল দেখা যায় ৩-১।

সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ জিতে সেমি-ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। অন্যদিকে, নরওয়েকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফলে আগামী ১৫ জুলাই রাত ১২টার পর অর্থাৎ বুধবার মধ্যরাতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনালে নামবে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সির ফ্যানেরা চাইছেন, সেই ম্যাচেও হাঁটুক লিওনেল মেসি। আরও আরও বেশি করে হিসেব-নিকেশ করুক তাঁর মগজাস্ত্র। যা দিয়ে তিনি ফালাফাল করে দেবেন ইংল্যান্ডের ডিফেন্স।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement