Advertisement

Lionel Messi In Kolkata: কলকাতায় আবার মেসি? বিশ্বকাপ শেষ হতেই শতদ্রুর বড় প্ল্যান

কলকাতায় এসে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছিল লিওনেল মেসিকে (Lionel Messi)। তবে বিজেপি (BJP) রাজ্যে ক্ষমতায় আসার পরেই, ফের আর্জেন্টাইন সুপারস্টারকে কলকাতায় আনার চেষ্টা চালাচ্ছেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। তাঁর ফেসবুক পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশ্বকাপ (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরেই, মিয়ামিতে যাচ্ছেন শতদ্রু। মেসি সমর্থকদের ফের আশ্বাস দিয়ে রাখলেন গোট কনসার্টের মূল উদ্যোক্তা।

লিওনেল মেসিলিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 8:28 PM IST

কলকাতায় এসে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছিল লিওনেল মেসিকে (Lionel Messi)। তবে বিজেপি (BJP) রাজ্যে ক্ষমতায় আসার পরেই, ফের আর্জেন্টাইন সুপারস্টারকে কলকাতায় আনার চেষ্টা চালাচ্ছেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। তাঁর ফেসবুক পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশ্বকাপ (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরেই, মিয়ামিতে যাচ্ছেন শতদ্রু। মেসি সমর্থকদের ফের আশ্বাস দিয়ে রাখলেন গোট কনসার্টের মূল উদ্যোক্তা।

কী লিখলেন শতদ্রু?
বিশ্বকাপের পর তিনি মায়ামি (Miami) যাচ্ছেন এবং কলকাতার ফুটবলপ্রেমীদের ভরসা রাখতে বলেছেন। তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন ‘তাঁকে’ আনতে। এখানে ‘তাঁকে’ বলতে যে লিওনেল মেসিকে বোঝানো হয়েছে, তা পোস্টের কমেন্ট ও প্রতিক্রিয়ায় স্পষ্ট। মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন। ২০২৬ বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই। তারপর মেসি ক্লাবে ফিরবেন। শতদ্রুর পোস্ট থেকে পরিষ্কার, তিনি বিশ্বকাপের পর সরাসরি মায়ামি উড়ে যাবেন চূড়ান্ত আলোচনার জন্য। এর আগে ২০২৪ সালের জুনেও তিনি মায়ামিতে গিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বৈঠক করেছিলেন। তখন নিরাপত্তা ও সূচি নিয়ে জটিলতায় কলকাতার অনুষ্ঠান বাতিল হয়। এবার তিনি নতুন করে চেষ্টা করছেন।  

সদ্যই আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি। এটা বিশ্বকাপে তাঁর প্রথম হ্যাটট্রিক। ফলে সমর্থকরা দারুণ খুশি। এর মধ্যেই ফের একবার লিওনেল মেসিকে শহরে আনতে পারলে সেই সেলিব্রেশন ঠিক কোথায় গিয়ে পৌছবে তা বলা কঠিন। এর মধ্যেই তিনি আর তাঁর দল যে ছন্দে আছে, তাতে ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ পাওয়াটাও হ্যের যেতে পারে মেসির। আলজিরিয়া ধারে-ভারে কিছুটা কম শক্তিশালী হলেও, বিশ্বকাপের মঞ্চে সবসময়ই আলাদা একটা চাপ থাকে। তবে ষষ্ঠ বিশ্বকাপে নামা মেসির কাছে সে চাপ একেবারেই তুচ্ছ। তা বোঝা গেল এদিনই। 

জি ২৪ ঘণ্টার সাক্ষাৎকারে বলেন, মেসি দাদা আমাদের ছেলেরা আপনাকে দেখার জন্য হাঁ করে বসে আছে। একটিবার (আসুন), কিছুক্ষণের (জন্য আসুন)।' সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 
 
Advertisement

Read more!
Advertisement
Advertisement