Advertisement

Lionel Scaloni: ফাইনালে হারের দায় নিয়ে কি দায়িত্ব ছাড়ছেন? জানিয়ে দিলেন মেসিদের কোচ

স্পেনের বিরুদ্ধে হারের পর কি কোচের পদ থেকে ইস্তফা দেবেন লিওনেল স্কালোনি? ২০১৮ সাল থেকে লিওনেল মেসিদের ম্যানেজার হিসেবে কাজ করছেন স্কালোনি। গতবার বিশ্বকাপ জিতেছেন, এবার দলকে নিয়ে গিয়েছেন ফাইনালে। জিতেছেন কোপা আমেরিকাও। তবে টানা দুইবার বিশ্বকাপ জেতার রেকর্ড থেকে গিয়েছে অধরাই। আর সেই দুঃখেই কি দায়িত্ব ছাড়তে চাইছেন আর্জেন্টিনা কোচ?

লিওনেল স্কালোনিলিওনেল স্কালোনি
Aajtak Bangla
  • নিউ ইয়র্ক,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 2:18 PM IST
  • ডিসেম্বর অবধি কোচ থাকছেন স্কালোনি
  • সাংবাদিক সম্মেলনে কেঁদে ফেলেন স্কালোনি

স্পেনের বিরুদ্ধে হারের পর কি কোচের পদ থেকে ইস্তফা দেবেন লিওনেল স্কালোনি? ২০১৮ সাল থেকে লিওনেল মেসিদের ম্যানেজার হিসেবে কাজ করছেন স্কালোনি। গতবার বিশ্বকাপ জিতেছেন, এবার দলকে নিয়ে গিয়েছেন ফাইনালে। জিতেছেন কোপা আমেরিকাও। তবে টানা দুইবার বিশ্বকাপ জেতার রেকর্ড থেকে গিয়েছে অধরাই। আর সেই দুঃখেই কি দায়িত্ব ছাড়তে চাইছেন আর্জেন্টিনা কোচ?

সরাসরি দায়িত্ব ছাড়ার কথা বলেননি স্কালোনি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে একসময় কান্নায় ভেঙে পড়েন কোচ স্কালোনি। শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে না পেরে সাংবাদিক বৈঠক মাঝপথেই ছেড়ে বেরিয়ে যান। ফাইনালে হারায় দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিলেন। স্কালোনি বলেন, এই হার তাঁর 'আত্মাকে কষ্ট দিচ্ছে'। 

মেসির কথা বলতেই কেঁদে ফেললেন স্কালোনি
স্কালোনির কথায়, "এই দল নিয়ে আমি গর্বিত। শুধু জিততে নয়, হারকেও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে জানতে হয়।'' মেসির কথা উঠতেই একেবারে কেঁদেই ফেললেন টানা দুবার দেশকে বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ। আবেগঘন মুহূর্তে স্কালোনি বিশেষভাবে ধন্যবাদ জানান অধিনায়ক লিওনেল মেসিকে। তাঁর মতে, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। একই সঙ্গে তিনি বলেন, এই বিশ্বকাপ অভিযান আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

কোচ থাকছেন স্কালোনি?

চোখের জল মুছতে মুছতেই তিনি সাংবাদিক বৈঠকের মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। সাংবাদিক বৈঠকে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। বরং নিজের দলের পাশে থাকার বার্তাই দিয়েছেন। তবে পরে তিনি জানিয়েছেন, এখনই দায়িত্ব থেকে সরছেন না। ডিসেম্বর অবধি তাঁর চুক্তি রয়েছে। ততদিন তিনি কাজ চালিয়ে যাবেন। 

 

এত সাফল্য পাওয়ার পরেও কোচের ভেঙে পড়ার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় স্কালোনির পাশে থাকার বার্তা দিচ্ছেন অনেকেই। এবারের বিশ্বকাপেও শুরু থেকেই বেশ ভয়ঙ্কর দেখিয়েছে আর্জেন্টিনাকে। গতবার সেদিক থেকে অনেকটাই দুর্বলভাবে শুরু করেও চ্যাম্পিয়ন হয়েছিলেন লিওনেল মেসিরা। তবে এবার সেই সমস্যা হয়নি। শুধু পার্থক্য গড়ে দিল ফেরান টোরেসের ১০৬ মিনিটের গোলটাই। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement