Advertisement

Luca Zidane: চোয়াল ভাঙল, চোটের জন্য বিশ্বকাপে অনিশ্চিত জিদানের ছেলে

বাবা ছিলেন বিখ্যাত মিডফিল্ডার খেলেছেন ফ্রান্সের হয়ে। আর ছেলে গোলকিপার, খেলেন আলজিরিয়ার হয়ে। কথা হচ্ছে জিনেদিন জিদান ও তাঁর ছেলে লুকা জিদানকে নিয়ে। আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আলজিরিয়া। তবে সেই বিশ্বকাপে লুকা খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তার কারণ, স্প্যানিশ সংবাদ সংস্থা মার্কা সূত্রের খবর, তাঁর চোয়াল ভেঙে গিয়েছে। 

লুকা জিদানলুকা জিদান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 1:04 PM IST

বাবা ছিলেন বিখ্যাত মিডফিল্ডার খেলেছেন ফ্রান্সের হয়ে। আর ছেলে গোলকিপার, খেলেন আলজিরিয়ার হয়ে। কথা হচ্ছে জিনেদিন জিদান ও তাঁর ছেলে লুকা জিদানকে নিয়ে। আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আলজিরিয়া। তবে সেই বিশ্বকাপে লুকা খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তার কারণ, স্প্যানিশ সংবাদ সংস্থা মার্কা সূত্রের খবর, তাঁর চোয়াল ভেঙে গিয়েছে। 

আহতদের তালিকায় এবার লুকা জিদান
ইতিমধ্যেই চোটের জন্য খেলা অনিশ্চিত একাধিক তারকা ফুটবলারের। তালিকায় রয়েছেন লামিনে ইয়ামাল, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেদের নাম। আর এবার যুক্ত হলেন লুকা জিদান। 

কী ভাবে চোট পেয়েছেন লুকা জিদান?
স্পেনের দ্বিতীয় ডিভিশনের দল গ্রানাডার হয়ে খেলার সময়ে গুরুতর চোট পান তিনি। রবিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচে চোয়ালে চোট পান এই তরুণ গোলকিপার। বিপক্ষ দলের স্ট্রাইকার থালিসের সঙ্গে বল দখলের লড়াইতে এই চোট পেয়েছেন তিনি। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই নিয়ে। সেখানে বলা হয়, ‘মেডিক্যাল টেস্টে জানা গিয়েছে জিদান চোয়ালে ও চিবুকে চোট পেয়েছেন। ক্লাবের মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত হবে কী ভাবে চিকিৎসা হবে তাঁর।’

২০১৪ সালের পর প্রথমবার সুযোগ পেয়েছে আলজিরিয়া
তবে এই চোটের জন্য ক্লাব ফুটবলে গোটা মরসুমের জন্য ছিটকে গেলেন লুকা। ২০১৪ সালের পরে এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আলজ়িরিয়া। আর এই সুযোগ পাওয়ার নেপথ্যে বড় অবদান রয়েছে জ়িদানের ছেলে লুকার। সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশন্সে আলজিরিয়ার হয়ে পাঁচটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন লুকা। 

বিশ্বকাপে কি খেলতে পারবেন লুকা?
উরুগুয়ের বিরুদ্ধে FIFA ফ্রেন্ডলিতেও খেলেছিলেন পুরো ৯০ মিনিট। তবে বিশ্বকাপের ৪৩ দিন আগে চিন্তা বাড়ল এই চোটে। ইতিমধ্যেই ক্লাব ফুটবলে খেলার সময়ে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন একাধিক তারকা। রদ্রিগো, উগো একিতিকে, সের্গে ন্যাবরিরা রয়েছেন সেই তালিকায়। এ বার ফুটবলপ্রেমীদের চর্চা চলছে জিদান পুত্রকে নিয়ে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement