Advertisement

খেলা চলাকালীনই রেফারির সঙ্গে মেসির ঝামেলা-তর্কাতর্কি, VIRAL VIDEO

যদিও রেফারি পিনহেইরো মেসিকে কোনও সতর্কবার্তা বা হলুদ কার্ড দেখাননি। ঘটনাটির কোনও প্রভাব ম্যাচের ফলাফলেও পড়েনি। পরে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন

রেফারির সঙ্গে ঝামেলা মেসিররেফারির সঙ্গে ঝামেলা মেসির
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Jul 2026,
  • अपडेटेड 5:44 PM IST
  • রবিবার রাতের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা
  • প্রথমার্ধে সুইজারল্যান্ড একটি ফ্রি-কিক নিতে প্রস্তুত হওয়ার সময় ঘটনাটি ঘটে

ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আর সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে বেশ কড় হতে হয় তাঁদের। কখনও সখনও খেলোয়াড়দের ধমকও দেন। তবে মেসি যে অন্যরকম। খেলোয়াড় হিসেবে তিনি যেমন রত্ন একজন মানুষ হিসেবেও। তাঁর সম্মান বোধ তীব্র। অহেতুক তেমন কোনও ঝামেলায় জড়ান না একইভাবে কেউ তাঁকে অসম্মান করলে ছেড়ে কথা বলেন না। এক্ষেত্রে নিজের কাছে অবস্থান তাঁর বেশ স্পষ্ট। 

রবিবার রাতেও ঠিক তেমনই একটা ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। মাঠের ভিতরই রেফারিকে লিওনেল মেসি সোজা জানালেন, তিনি যেন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার না করেন। সৌজন্য বজায় রাখেন। 

রবিবার রাতের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে সুইজারল্যান্ড একটি ফ্রি-কিক নিতে প্রস্তুত হওয়ার সময় ঘটনাটি ঘটে। আর্জেন্টিনার ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে নির্দিষ্ট দূরত্বে সরে যেতে নির্দেশ দেন রেফারি জোয়াও পিনহেইরো। সেই নির্দেশ দেওয়ার ভঙ্গি মেসির পছন্দ হয়নি। তখনই তিনি রেফারিকে তাঁর কর্তব্য মনে করিয়ে দেন। 

টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, ফ্রি-কিক নেওয়ার পর মেসি আবার রেফারির কাছে গিয়ে কথা বলেন। সেখানে দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের কথা চলে। সেই কথোপকথন থেকে পরিষ্কার হয়ে যায়, রেফারির আচরণে আদৌ সন্তুষ্ট নন এলএম ১০।

 

মেসি রেফারিকে বলেন, 'আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। অসম্মান করবেন না। ঠিকভাবে কথা বলুন। আমি তো আপনার সঙ্গে সম্মান দিয়েই কথা বলেছি।' তবে এই কথা বলার সময়ও মেজাজ হারাননি মেসি। পুরো সময় শান্ত ছিলেন। 

যদিও রেফারি পিনহেইরো মেসিকে কোনও সতর্কবার্তা বা হলুদ কার্ড দেখাননি। ঘটনাটির কোনও প্রভাব ম্যাচের ফলাফলেও পড়েনি। পরে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন। এর ফলে সুইৎজারল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হয় এবং আর্জেন্টিনা শেষ চারে জায়গা নিশ্চিত করে।

৩৮ বছর বয়সী জোয়াও পিনহেইরো পর্তুগালের অন্যতম শীর্ষ ফুটবল রেফারি। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে রেফারিং শুরু করেন। ২০১৬ সালে ফিফার স্বীকৃত রেফারি হন। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপে দায়িত্ব পালন করেন। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য তাঁকে নির্বাচিত করা হয়।

Advertisement

মেসির সঙ্গে রেফারির কথোপকথনই ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে। তবে রেফারি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি। খেলা স্বাভাবিকভাবেই চালিয়ে গিয়েছিলেন। 

Read more!
Advertisement
Advertisement