Advertisement

Ronaldo : মেসির হ্যাটট্রিক, এমবাপের জোড়া গোল; এবার কি ইতিহাস গড়বেন রোনাল্ডো?

প্রায় ২০ বছর ধরে মেসি ও রোনাল্ডো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ভাগ করে নিয়েছেন। মেসির নাম এলে রোনাল্ডোর নাম আসে। আবার বিপরীতটাও সত্যি। কে সেরা ফুটবলার? তা নিয়ে বিশ্ব দ্বিধাবিভক্ত।

মেসি, রোনাল্ডো ও এমবাপে মেসি, রোনাল্ডো ও এমবাপে
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 6:10 PM IST
  • পরিসংখ্যানের প্রশ্নে বিশ্বকাপের মঞ্চে এগিয়ে মেসি
  • দুই তারকা ৬টি করে বিশ্বকাপ খেলেছেন

এজন্যই হয়তো বলা হয়ে থাকে 'সব খেলার সেরা ফুটবল'। আর বিশ্বকাপের মতো মঞ্চ হলে তো কথায় নেই। এ যেন তারাদের জ্বলে ওঠার মঞ্চ। চোট-আঘাত সারিয়ে মাঠে নামলেও ঠিক নিজেদের সেরাটা দিয়ে দেন বিশ্বমানের ফুটবলাররা। যেমন এমবাপে। যেমন মেসি। সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করলেন ফরাসি তারকা। সেখানে ফুটবলের যুবরাজ করলেন হ্যাটট্রিক। আজ, বুধবার মাঠে নামছেন আর এক তারকা রোনাল্ডো। ফুটবল বিশেষজ্ঞদের মতে, লাল জার্সি গায়ে আজ বেশ চাপেই থাকবেন CR7। কারণ, তাঁর প্রতিপক্ষ বড় খেলোয়াড়রা গোল পেয়েছেন। তাই তাঁর উপরও স্কোর করার চাপ থাকবেই।   

প্রায় ২০ বছর ধরে মেসি ও রোনাল্ডো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ভাগ করে নিয়েছেন। মেসির নাম এলে রোনাল্ডোর নাম আসে। আবার বিপরীতটাও সত্যি। কে সেরা ফুটবলার? তা নিয়ে বিশ্ব দ্বিধাবিভক্ত। দুজনের ঘাড়ের উপর ইতিমধ্যেই নিশ্বাস ফেলতে শুরু করেছেন ফ্রান্সের গোল মেশিন এমবাপেও।   সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সেখানে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসের সমান জায়গায় পৌঁছে গিয়েছেন LM10। রোনাল্ডোও চাইবেন তেমনই কিছু করতে। আর সেটাই স্বাভাবিক। 

পরিসংখ্যানের প্রশ্নে বিশ্বকাপের মঞ্চে এগিয়ে মেসি। দুই তারকা ৬টি করে বিশ্বকাপ খেলেছেন। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাট্রিক নিয়ে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ১৯। সেখানে রোনাল্ডোর ৮টি। এমনকী মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপও জিতেছিল আর্জেন্টিনা। রোনাল্ডোর পর্তুগাল তাঁদের সবথেকে ভালো ফলাফল করেছিল সেই ২০০৬ সাল। সেবার চার নম্বর স্থানে প্রতিযোগিতা শেষ করেছিলেন তাঁরা। তবে পরিসংখ্যান বদলাতে আর কতক্ষণ সময়ই বা লাগে। পর্তুগালের সামনে এখনও গোটা টুর্নামেন্ট। তাই CR7 সেভেন যে কোনও রেকর্ড ভাঙতে ও গড়তে পারেন। এমনটাই মত ফুটবল বিশেষজ্ঞদের।     

পরিসংখ্যানগত একটি সাফল্য রোনাল্ডোর পক্ষেও আছে। তিনি যদি আজ ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করতে পারেন, তাহলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়তে পারেন। 

Advertisement

যদিও গত বিশ্বকাপ থেকে সেভাবে দাগ কাটতে পারেননি রোনান্ডো। ২০২২- এ মাত্র একটি গোল করেছিলেন। অত বড় মঞ্চে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাঁকে  বদলিও করা হয়েছিল। আবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নকআউট ম্যাচেও বেঞ্চে নামানো হয়নি। ২০২৪ ইউরোতেও স্কোর করতে পারেননি। 

বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডো মেসির থেকে পিছিয়ে থাকলেও কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে কিন্তু স্বীকার করে নিয়েছেন, তাঁদের দলের রাতের ঘুম একাই নেড়ে নিতে পারেন রোনাল্ডো।  হাসতে হাসতে বলেই ফেললেন,
'আমি রোনাল্ডোর জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি গোল করবেন। তবে আমাদের বিরুদ্ধে নয়।'  

ভারতীয় সময় বুধবার রাত সাড়ে দশটায় খেলতে নামবে পর্তুগাল। রোনান্ডো-প্রেমী ফুটবল বিশেষজ্ঞরা দাবি করছেন, CR7 চাপে থাকলেও তা নতুন কিছু নয় তাঁর কাছে। কারণ, পাঁচবার ব্যালন ডি'অর জিতেছেন তিনি। চাপের মুখে খেলেই বারবার নিজেকে প্রমাণ করেছেন। বড় বড় ফুটবলাররা তো চাপের মুখেই ভালো খেলেন। সেজন্যই তিনি বড় মানের খেলোয়াড়, বিশ্ববন্দিত। তাই আজ রাতে নজর থাকবে রোনাল্ডোর দিকেই। তাই আজ রাতে নজর থাকবে রোনাল্ডোর দিকেই। মেসি ও এমবাপে ইতিমধ্যেই আলো কেড়ে নিয়েছেন। এবার সেই আলো নিজের দিকে টেনে নেওয়ার পালা কি CR7-এর?

Read more!
Advertisement
Advertisement