Advertisement

ফিনল্যান্ডের ক্লাবকে ১১ গোল! বিশ্বকাপের মাঝেই ইউরোপে তাণ্ডব ভারতীয় ফুটবলারদের

বিশ্বকাপ চলছে। তবে সেখানে ভারত নেই। তবে এই বিশ্বকাপের মধ্যেও ইউরোপে ঝড় তুলছে একঝাঁক তরুণ ফুটবলার। যাদের দেখে গর্বে বুক ফুলে উঠবে সমস্ত ভারতবাসীর। ২০২৬ হেলসিঙ্কি কাপে দুরন্ত সূচনা করল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি এফসি। ফিনল্যান্ডের ক্লাব ইবিকে-কে একতরফা ম্যাচে ১১-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির পরিচয় দিল ভারতের যুব দল।

মিনার্ভা পঞ্জাবমিনার্ভা পঞ্জাব
Aajtak Bangla
  • হেলসিঙ্কি ,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 2:05 PM IST

বিশ্বকাপ চলছে। তবে সেখানে ভারত নেই। তবে এই বিশ্বকাপের মধ্যেও ইউরোপে ঝড় তুলছে একঝাঁক তরুণ ফুটবলার। যাদের দেখে গর্বে বুক ফুলে উঠবে সমস্ত ভারতবাসীর। ২০২৬ হেলসিঙ্কি কাপে দুরন্ত সূচনা করল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি এফসি। ফিনল্যান্ডের ক্লাব ইবিকে-কে একতরফা ম্যাচে ১১-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির পরিচয় দিল ভারতের যুব দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে মিনার্ভা। দ্বিতীয় মিনিটেই গোলের খাতা খোলেন টি. কিপজেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রথমার্ধেই গোলের বন্যা বইয়ে দেয় ভারতীয় দল।ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন টি. কিপজেন। একাই ছয়টি গোল করেন তিনি। দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ, অষ্টাদশ, ২৮তম এবং ৩১তম মিনিটে তাঁর গোলেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

তিনটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ইওহেনবা। তৃতীয়, সপ্তম এবং ৩৭তম মিনিটে তিনি জাল কাঁপান। এছাড়া হাওকিপ ২৩তম মিনিটে এবং মেখামখরাও ৪০তম মিনিটে একটি করে গোল করেন। প্রথমার্ধেই ১১ গোল করে ম্যাচ শেষ করে দেয় মিনার্ভা অ্যাকাডেমি। তবে শুধু বড় ব্যবধানে জেতা নয়, দাপট রেখে গোটা ম্যাচ খেলেছে মিনার্ভার খুদে ফুটবলাররা। ইউরোপের মাটিতে স্থানীয় ক্লাবের বিরুদ্ধে এমন দাপুটে পারফরম্যান্স ভারতীয় যুব ফুটবলের মানোন্নয়নেরই প্রমাণ বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

হেলসিঙ্কি কাপ বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছর ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশের হাজার হাজার ফুটবলার এই প্রতিযোগিতায় অংশ নেয়। এমন মঞ্চে ১১-০ ব্যবধানে জয় নিঃসন্দেহে মিনার্ভা অ্যাকাডেমির আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। এবার নকআউট পর্বে একই ছন্দ ধরে রেখে আরও দূর এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের এই যুব দলের।

ভারতীয় ফুটবলে বয়সভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে মিনার্ভা অ্যাকাডেমি গত কয়েক বছরে একের পর এক সাফল্য পেয়েছে। দেশের বিভিন্ন যুব প্রতিযোগিতায় আধিপত্য বিস্তারের পাশাপাশি ইউরোপের মাটিতেও তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছে। হেলসিঙ্কি কাপে ইবিকের বিরুদ্ধে এই জয় সেই সাফল্যের তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement