Advertisement

ISL 2026 Mohun Bagan vs Jamshedpur FC: শেষ মুহূর্তে বাঙালি ঋত্বিকের গোল, জেতা ম্যাচ ড্র করে চাপে মোহনবাগান

ISL 2026 Mohun Bagan vs Jamshedpur FC: জামশেদপুর এফসির বিরুদ্ধে জিতে ফের আইএসএল টেবিলের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। মুম্বই ম্যাচে হারের পর থেকেই চাপে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে সের্জিও লোবেরা। গোলও পেতে সময় লাগেনি তাদের। 

আইএসএল টেবিলের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়েন্টআইএসএল টেবিলের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়েন্ট
Aajtak Bangla
  • জামশেদপুর,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 7:55 PM IST

ISL 2026 Mohun Bagan vs Jamshedpur: এক গোলের লিড যে কখনও সেফ নয় তা আরও একবার বুঝে গেলেন সের্জিও লোবেরা। শনিবার জামশেদপুরের  বিরুদ্ধে ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও, সেই লিড ধরে রাখতে পারল না মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচ শেষের অল্প সময় আগেই দলকে সমতা এনে দিলেন সুপার সাব ঋত্বিক দাস। ফলে জেতা ম্যাচ থেকেও মাত্র ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল মোহনবাগানকে। পর পর তিন ম্যাচ পয়েন্ট নষ্ট করে চাপ বাড়ল মোহনবাগানের উপর।

পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে এমনিতেই দুই নম্বরে নেমে যেতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। আর এবার এই ড্র লিগ জেতার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে দিল শুভশিস বসুদের। এদিন কিন্তু ম্যাচের শুরুটা বেশ ভাল করেছিল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে প্রথম কোয়ার্টারের পরেই গোল তুলে নেয় তারা। ম্যাচের বয়স তখন মাত্র ১৬। শুভশিসের পাস থেকে বক্সের মাথায় বল পান লিস্টন। কিছুটা গোল ছেড়ে দাঁড়িয়ে থাকা অ্যালবিনো গোমসকে এক ঝলক দেখে নিয়ে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে আলতো শট। বাঁক খেয়ে বল জালে জড়ায়। দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না জামশেদপুর গোলকিপারের। 

এরপরে একাধিক সুযোগ আসে সবুজ-মেরুনের সামনে বিরতির আগেই সুযোগ এসেছিল গ্রেগ স্টুয়ার্টের সামনে। রবসন রবিনহোর সাজিয়ে দেওয়া বল শুধু গোলে ঠেলতে পারলেই ব্যবধান বেড়ে যেত। হয়ত তিন পয়েন্টও নিশ্চিত হয়ে যেত। তবে তা আর হল না। বিদেশি স্ট্রাইকার গোলে বল ঠেলতে পারলেন না।

ম্যাচের ইনজুরি টাইমে সমতা এনে দেন শ্যানন মহম্মদের জায়গায় নামা ঋত্বিক। ম্যাচের শেষলগ্নে তখন মোহনবাগান ডিফেন্স একেবারেই ফাঁকা। কার্যত বোনা বাধায় হেড করে গোল। ডানদিক থেকে মেসি বাউলি ক্রস তোলেন। বক্সের মধ্যে আনমার্ক অবস্থায় ছিলেন বাঙালি স্ট্রাইকার। তাঁর হেড সোজা জালে ঢুকে যায়। বিশাল কাইতও এক্ষেত্রে শুধুই দর্শক।

এই ম্যাচের পরেও লিগ টেবিলে অবস্থান বদল হল না মোহনবাগান ও জামশেদপরের। দুই নম্বরে থাকল সবুজ-মেরুন। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ১৪। জামশেদপুরের পয়েন্টও একই। তবে গোল পার্থক্যই ব্যবধান গড়ে দিয়েছে। ইস্টবেঙ্গল যদিও আরও এক ধাপ নেমে পাঁচে চলে এল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement