Advertisement

Mohun Bagan: আপুইয়ার ফিটনেস নিয়ে স্বস্তি, ডার্বির আগে বাড়তি অক্সিজেন পেল মোহনবাগান

অনুশীলন শেষে ডান পায়ে বিশাল একটা বরফের ব্যান্ডেজ বেঁধে স্টেডিয়াম ছাড়ছিলেন জেমি ম্যাকলারেন। সেই ছবি দেখে কিছুটা দূরে দাঁড়ানো মোহনবাগান সমর্থকরা তাঁর নাম ধরে ডাকলেও এদিন আর ওদিকে তাকালেনই না এই অজি তারকা। গাড়িতে উঠে সতীর্থদের সঙ্গে বেড়িয়ে গেলেন। কিছুক্ষণ আগেই আবার অনুশীলন চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়লেন অভিষেক সিং। 

আপুইয়া রালতেআপুইয়া রালতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 10:46 AM IST

অনুশীলন শেষে ডান পায়ে বিশাল একটা বরফের ব্যান্ডেজ বেঁধে স্টেডিয়াম ছাড়ছিলেন জেমি ম্যাকলারেন। সেই ছবি দেখে কিছুটা দূরে দাঁড়ানো মোহনবাগান সমর্থকরা তাঁর নাম ধরে ডাকলেও এদিন আর ওদিকে তাকালেনই না এই অজি তারকা। গাড়িতে উঠে সতীর্থদের সঙ্গে বেড়িয়ে গেলেন। কিছুক্ষণ আগেই আবার অনুশীলন চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়লেন অভিষেক সিং। 

যদিও জানা গিয়েছে, তাঁর চোট মারাত্মক কিছু নয়। তবুও ডার্বির দুদিন আগে অতিরিক্ত ঝুঁকি নিয়ে বাকি সময় অভিষেককে আর অনুশীলন করাননি কোচ সের্জিও লোবেরা। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। এই চিত্রের পাশাপাশি আরও একটা ইতিবাচক ছবি এদিন ধরা পড়ল মোহনবাগান অনুশীলনে। সেটা আপুইয়ার পুরোদমে অনুশীলন। আগের ইন্টার কাশী ম্যাচে আপুইয়া ছিলেন না। সেই ম্যাচে মাঝমাঠ একেবারে অবিন্যস্থ দেখিয়েছে। এই ম্যাচে আশা করা যাচ্ছে আপুইয়া ফিরছেন। ইস্টার কাশীর বিরুদ্ধে ছিলেন না আলবার্তো রড্রিগেজ। তিনিও এই ম্যাচে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে রবিবার ডার্বিতে মোহনবাগান রক্ষণে টম অলড্রেড ও আলবার্তো থাকবেন। 

লোবেরার বড় চিন্তা আক্রমণভাগ সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল না পাওয়া। তার উপর ম্যাকলারেনের পায়ে বরফ দেখে চিন্তা বাড়ল মোহনবাগান সমর্থকদের। তবে শনিবার বোঝা যাবে ম্যাকলারেনের চোট আদৌ কতটা গুরুতর। এদিন ফুরফুরে মেজাজে। পাওয়া গেল দিমিত্রি পেত্রাতোসকে। ফুলবাগানের এক খুদে সমর্থক রুশান দেবনাথের উপহার দেওয়া ফটো ফ্রেম নিয়ে তাকে উৎসাহিত করলেন দিমিত্রি। এর আগে তিনি দ্বিতীয় শ্রেণির পড়ুয়া এই মোহনবাগানীকে নিজের খেলার সামগ্রী উপহার দিয়েছিলেন। এদিন ফটো ফ্রেম উপহার গ্রহণ করে দিমিত্রি ছবি তুললেন তার সঙ্গে।

এদিকে যত সময় এগোচ্ছে ততই যেন আইএসএল ডার্বির উত্তাপ বাড়ছে শহর কলকাতায়। আপাতত যা জানা গিয়েছে, ডার্বির আটচল্লিশ ঘন্টারও আগে টিকিট প্রায় শেষের মুখে। রবিবার যাতে ম্যাচ শেষে সমর্থকরা বাড়ি ফিরতে পারেন তার জন্য ২০০টি বাসের ব্যবস্থ্য রাখা হয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে। ম্যাচ শেষে থাকছে মেট্রো ও ফেরির ব্যবস্থাও।

Advertisement
Read more!
Advertisement
Advertisement