Advertisement

Mohun Bagan: আশিসের জায়গায় দলের পুরনো যোদ্ধাকে ফেরাল মোহনবাগান, কবে থেকে নামবেন?

আইএসএল শুরুর আগে সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টকে। আশিস রাইয়ের চোট সের্জিও লোবেরার পরিকল্পনা অনেকটাই ঘেটে দিয়েছিল। আর সেই সমস্যা সমাধান করতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন আমে রানওয়াড়ে। তার সঙ্গে সবুজ মেরুনের চুক্তি ২০২৫-২০২৬ মরসুমের শেষ পর্যন্ত।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2026,
  • अपडेटेड 2:25 PM IST

আইএসএল শুরুর আগে সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টকে। আশিস রাইয়ের চোট সের্জিও লোবেরার পরিকল্পনা অনেকটাই ঘেটে দিয়েছিল। আর সেই সমস্যা সমাধান করতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন আমে রানওয়াড়ে। তার সঙ্গে সবুজ মেরুনের চুক্তি ২০২৫-২০২৬ মরসুমের শেষ পর্যন্ত। 

কবে দলে যোগ দিচ্ছেন আমে রানওয়াডে?
মহারাষ্ট্রের ফুটবলার আমে রানওয়াড়ে মূলত রাইট ব্যাক। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দেওয়ায় সের্জিও লোবেরার দলের রক্ষনে শক্তি বাড়ল। সের্জিওর কোচিংয়ে এর আগে মুম্বই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমে। মুম্বই সিটিএফসি-র শিল্ড চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। আগামীকাল সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস,  জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন আমে রানওয়াড়ে। 

প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মোহনবাগান
নিজেদের মধ্যেই শক্তি ঝালিয়ে নিতে দলকে দুই ভাগে ভাগ করেছিলেন লোবেরা। বিদেশি নির্ভর 'টিম এ' বনাম মূলত ভারতীয়দের নিয়ে গড়া 'টিম বি'। টিম এ-তে খেললেন টেকচাম-অলড্রেড, মেহতাব-শুভাশীষ, থাপা-আপুইয়া, রবসন-লিস্টন, দিমি-কামিংস ও জাহিদ। আর টিম বি-তে ছিলেন কাইখ, লিওয়ান-দীপেন্দু, মুখার-টাংরি, সূর্যবংশী-সাহাল, মনবীর, সুহেল, কিয়ান ও ম্যাকলারেন। দলের তারকা বিদেশি স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে রাখা হয়েছিল টিম বি-তে, সম্ভবত শক্তিশালী ডিফেন্সের বিরুদ্ধে তাঁর দক্ষতা পরখ করে নেওয়ার জন্য।

ম্যাচের প্রথমার্ধে বক্সের বাইরে থেকে এক দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। মাত্র আধ ঘণ্টার কিছু বেশি সময় মাঠে থাকলেও নিজের জাত চিনিয়েছেন এই অজি তারকা। ম্যাকলারেনের গোলের কিছুক্ষণ পরেই গোল শোধ করেন লিস্টন কোলাসো। প্রথমার্ধ ১-১ ফলে শেষ হয়। দ্বিতীয় অর্ধে দেখা যায় চেনা দিমিত্রি পেত্রাতোসকে। হ্যাটট্রিক করে ম্যাচের রং একাই বদলে দেন তিনি। দুটি ফিল্ড গোল এবং একটি পেনাল্টি থেকে গোল করে সমর্থকদের ভরসা জোগালেন বাগানের 'নয়নের মণি'। ম্যাচের শেষ লগ্নে অনিরুদ্ধ থাপা দলের হয়ে পঞ্চম গোলটি করেন।

কবে থেকে পাবেন মোহনবাগান-কেরল ম্যাচের টিকিট?
আইএসএল সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্সের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। রবিবার রাত থেকেই তা পাবেন সবুজ মেরুন সমর্থকরা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement