Advertisement

Transfer News: মিগুয়েলকে সই করাচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গলে আসছেন আরেক তারকা

চলতি মরসুমের সবচেয়ে সাড়া জাগানো দলবদল সেরে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal) ডেরা থেকে সেরা প্লে মেকার মিগুয়েল ফিগুয়েরাকে (Miguel Figueira) তুলে নিল সবুজ-মেরুন শিবির। সরকারি ঘোষণাটা হয়ত আসবে খুব দ্রুতই। তবে ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরার মোহনবাগানে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।

মিগুয়েলমিগুয়েল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 12:06 PM IST

চলতি মরসুমের সবচেয়ে সাড়া জাগানো দলবদল সেরে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal) ডেরা থেকে সেরা প্লে মেকার মিগুয়েল ফিগুয়েরাকে (Miguel Figueira) তুলে নিল সবুজ-মেরুন শিবির। সরকারি ঘোষণাটা হয়ত আসবে খুব দ্রুতই। তবে ইস্টবেঙ্গলের ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরার মোহনবাগানে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।

মিগুয়েলের পর কে?
ফিটনেস টেস্টের রেজাল্ট এলেই দু'বছরের জন্য মোহনবাগানে সই করবেন সদ্য সমাপ্ত আইএসএলের সেরা ফুটবলার মিগুয়েল। ক্লাব সদস্য-সমর্থকদের ভালোবাসার উপহার হিসেবে মিগুয়েল তাঁর গোল্ডেন বল দিয়ে এসেছেন ক্লাবের মিউজিয়ামের জন্য। বুধবার সোশ্যাল মিডিয়ায় মিগুয়েল ইস্টবেঙ্গলকে বিদায়ও জানিয়ে দিয়েছেন। ট্রন্সফার মার্কেটে ঝড় তুলেছে এই দল বদল। কারণ মিগুয়েল এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর হাত ধরে। তবে কি অস্কারও সবুজ-মেরুনে? এই প্রশ্নও উঠছে। 

নতুন কোচ খুঁজছে ইস্টবেঙ্গল?
ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করার পরেও, ক্লাব কর্তারা তাঁকে রেখে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালয়েছেন। তবে তিনিও যদি বিপক্ষ শিবিরে যোগ দেন, তা হলে ইস্টবেঙ্গল আরও বড় আঘাত পেতে পারে। পুরোপুরি দল গঠন সেক্ষেত্রে নতুন করে করতে হবে। যদিও সূত্রের খবর, কোচের খোঁজ শুরু করে দিয়েছে এবারের আইএসএল চ্যাম্পিয়নরা। শুরু হয়ে গিয়েছে নতুন ফুটবলারের খোঁজও

মিগুয়েলের বদলে ইস্টবেঙ্গলে কে?
মিগুয়েলের বদলে ইস্টবেঙ্গল নিতে চলেছে পঞ্জাব এফসির (Punjab FC) অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেসকে (Dani Ramirez)। গত মরসুমে আইএসএলের (ISL) নজরকাড়া বিদেশিদের তালিকায় ছিলেন দানি। ৪ গোলও রয়েছে তাঁর। রিয়াল মাদ্রিদ ( Real Madrid), ভ্যালেন্সিয়া (Valencia CF), গেটাফের ( Getafe CF) মতো লা লিগার (La Liga) ক্লাবের যুব দলে খেলা এই ফুটবলার ইস্টবেঙ্গলে এলে দলের অভিজ্ঞতা যেমন বাড়বে, তেমনই বাড়বে আক্রমণভাগে ভেদশক্তি। ফল্র গতবারের মতো এবারেও গোল করতে সমস্যা হবে না স্ট্রাইকারদের। 

থেকে যাচ্ছেন রশিদ
অন্যদিকে লাল হলুদে আরও এক মরসুম থেকে যাচ্ছেন মহম্মদ রশিদ। ২০ জুনের পরেই দুই প্রধানের কোচের নাম ঘোষণা হওয়ার কথা। বুধবার ক্লোজডোর প্র্যাক্টিস ম্যাচে মোহনবাগানের রিজার্ভ টিম ৬-০ হারিয়েছে এফসিআইকে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement