Advertisement

SAFF Cup Final: SAFF চ্যাম্পিয়ন ভারতকে গার্ড অফ অনার দিল পাকিস্তান, ক্রিকেটের মতো আগ্রাসী উল্লাস নয়

IND PAK SAFF Cup Final: ফের সাফ কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ম্যাচ জিতল মেন ইন ব্লু।

ছবি সৌজন্যে - স্ক্রিনশট, Xছবি সৌজন্যে - স্ক্রিনশট, X
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 10:13 AM IST
  • ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের মধ্যেকার তিক্ত সম্পর্কের রেশ পড়ল না ফুটবলে।
  • সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতল টিম ইন্ডিয়া।
  • ফাইনাল ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়ার জন্য মোটেই সহজ ছিল না।

ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের মধ্যেকার তিক্ত সম্পর্কের রেশ পড়ল না ফুটবলে। মঙ্গলবার রাতে ঢাকায় হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতল টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা ভারতীয় দলকে দিল গার্ড অফ অনার। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচের পরে হাতও মেলাচ্ছেন দু'দলের খেলোয়াড়রা।

আসলে খেলার শেষে হাত মেলানোই দস্তুর। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা টসের সময় এবং ম্যাচের পর হাত মেলানো পুরোপুরি বন্ধ রেখে দিয়েছে। পুরুষ ও মহিলা উভয় দলের এই উত্তেজনা রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফুটবল টুর্নামেন্ট চলাকালীনই আগেই দুই দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ স্পষ্ট হয়ে উঠেছিল। ৫ নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচের আগে ভারতীয় কোচ নওশাদ মুসা স্পষ্ট করে দিয়েছিলেন যে, তাঁর দল স্বাভাবিকভাবেই একে অপরকে অভিবাদন জানাবে। এরপর ভারতীয় অধিনায়ক বিজয় ভার্গিস এবং পাকিস্তান অধিনায়ক ইউসুফ ইজাজ বাট হাত মেলান। ফাইনালের পর প্রাইজ দেওয়ার অনুষ্ঠানেও উভয় দলের খেলোয়াড়রা হাত মেলান এবং একে অপরকে হাই-ফাইভ দেন।

খেলা কেমন হল?

ফাইনাল ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়ার জন্য মোটেই সহজ ছিল না। ম্যাচের প্রথমার্ধে আলমগীর গাজির গোলে এগিয়ে যায় পাকিস্তান। সমতা ফেরাতে ভারতকে বেশ বেগ পেতে হয়। ৫৯ মিনিটে ভিএআর-এর মাধ্যমে বিপজ্জনক ট্যাকলের জন্য জুনাইদ শাহকে লাল কার্ড দেখানো হয়, ফলে পাকিস্তানকে ১০ জন নিয়ে খেলতে হয়। ভারত দ্রুত এই সুযোগ কাজে লাগায়। ৬০ মিনিটে সুহাইল আহমেদ ভাট গোল করে স্কোর ১-১ করেন। ৮৮ মিনিটে সন্দীপ মান্ডি মেন ইন ব্লু-র জন্য জয়সূচক গোলটি করে স্কোর ২-১ এ নিয়ে যান। এই জয়ের মাধ্যমে ফলে ভারত টানা তৃতীয় সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল। সব মিলিয়ে টিম ইন্ডিয়া সাফ কাপ জিতেছে ১০ বার। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement