Advertisement

Mohun Bagan: মোহনবাগানের কোচ হয়েই ইস্টবেঙ্গলকে হুঙ্কার দিলমপেরিসের, কী বললেন?

এমনটা যে হতে চলেছে, আগেই তা বোঝা গেছিল (Mohun Bagan news)। এবার সামনে চলে এল সরকারি ঘোষণা। সোমবার সকালে, সরকারিভাবে মোহনবাগানের তরফ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করা হয়, কোচ সের্জিও লোবেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে মোহনবাগান। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিল মোহনবাগান। দায়িত্বে এলেন পানাগিওটিস দিলমপেরিস (Panagiotis Dilmperis)।

পানাগিওটিস দিলমপেরিসপানাগিওটিস দিলমপেরিস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 9:51 PM IST

এমনটা যে হতে চলেছে, আগেই তা বোঝা গেছিল (Mohun Bagan news)। এবার সামনে চলে এল সরকারি ঘোষণা। সোমবার সকালে, সরকারিভাবে মোহনবাগানের তরফ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করা হয়, কোচ সের্জিও লোবেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে মোহনবাগান। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দিল মোহনবাগান। দায়িত্বে এলেন পানাগিওটিস দিলমপেরিস (Panagiotis Dilmperis)।

দায়িত্ব নিয়েই ডার্বি ম্যাচ নিয়ে হুঙ্কার দিয়ে রেখেছেন পানাগিওটিস দিলমপেরিস। তিনি বলেন, 'ফুটবল দাঁড়িয়েই আছে চিরপ্রতিদ্বন্দ্বিতার ওপর। আর ভারতে আসার পরই জেনে গিয়েছি কলকাতা ডার্বি বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর একটি। সমর্থক, খেলোয়াড় এবং ক্লাবের সাথে যুক্ত প্রত্যেকের কাছে এর গুরুত্ব কতটা, তা আমি জানি। এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা উপায় কেবল আবেগ নয়, বরং চমৎকার প্রস্তুতি, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা। আমরা প্রতিপক্ষকে সম্মান করব, তবে একই সঙ্গে মোহনবাগানের ঐতিহ্যের সাথে মানানসই সাহসিকতা নিয়ে এই ডার্বি জিততেও চাইব।' 

শেষপর্যন্ত, সের্জিও লোবেরাকে আর কোচ রাখা হচ্ছে না মোহনবাগানের।আর তার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে দেওয়া হল মোহনবাগানের তরফ থেকে। সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নিলেন পানাজিওটিস ডিলম্পেরিস। যিনি পাঞ্জাব এফসি-র কোচ ছিলেন। তাঁর হাতেই এবার মোহনবাগানের দায়িত্ব। গ্রিসের এই কোচের সঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েই গেছিল। শুধু বাকি ছিল সরকারি ঘোষণার। সোমবার দুপুরে, মোহনবাগান বিবৃতি দিয়ে জানাল, হটসিটে বসছেন পানাজিওটিস ডিলম্পেরিস।

অন্যদিকে, মোহনবাগানের নতুন কোচ হিসেবে পানাজিওটিস ডিলম্পেরিস জানিয়েছেন, “আসলে মোহনবাগান শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গৌরবময় ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং এশিয়ার অন্যতম সেরা আবেগপ্রবণ ও অনুরাগী সদস্য সমর্থকরা। যা ভারতের আর কোনও ক্লাবের নেই। আমি বিশ্বাস করি যে, একটি শক্তিশালী এবং প্রতিভাবান দল হাতে পাচ্ছি। যেখানে অভিজ্ঞতা এবং দক্ষতার একটি চমৎকার ভারসাম্য রয়েছে। আর সাফল্য আসে সঠিক মানসিকতা, শৃঙ্খলা এবং দায়বদ্ধতার মাধ্যমে। তাই মোহনবাগানে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। সেইসঙ্গে, অবশ্যই ডার্বি জিততে মাঠে নামব। ট্রফি জয়ই একমাত্র লক্ষ্য।'
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement