Advertisement

FIFA World Cup 2026: প্রয়াত সতীর্থকে স্মরণ, বিশেষ ব্যান্ড পরে নামবেন রোনাল্ডোরা

তাঁর আকস্মিক মৃত্যু গোটা ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল। মাত্র ২৮ বছরেই গোটা বিশ্বের কাছে জনপ্রিয় নাম হয়ে উঠছিলেন তিনি। সব ঠিক থাকলে, দিয়েগো জটাকে দেখা যেত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পাশেই। পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছিলেন জোটা। জাতীয় দলের সতীর্থদের কাছে এখনও তিনি অত্যন্ত প্রিয়। বিশ্বকাপের মঞ্চে তাঁর স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে দল।

পর্তুগাল 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26-ম্যান স্কোয়াড নামিয়েছে ft রোনালদো; মরহুম ডিয়োগো জোতাকে সম্মানসূচক শ্রদ্ধা পর্তুগাল 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26-ম্যান স্কোয়াড নামিয়েছে ft রোনালদো; মরহুম ডিয়োগো জোতাকে সম্মানসূচক শ্রদ্ধা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 10:31 AM IST

তাঁর আকস্মিক মৃত্যু গোটা ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল। মাত্র ২৮ বছরেই গোটা বিশ্বের কাছে জনপ্রিয় নাম হয়ে উঠছিলেন তিনি। সব ঠিক থাকলে, দিয়েগো জটাকে দেখা যেত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পাশেই। পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছিলেন জোটা। জাতীয় দলের সতীর্থদের কাছে এখনও তিনি অত্যন্ত প্রিয়। বিশ্বকাপের মঞ্চে তাঁর স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে দল।

কী উদ্যোগ নেওয়া হল দলের পক্ষ থেকে? 
এ ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন দলের অন্যতম সদস্য ভিটিনিয়া। আসলে দেশের প্রধানমন্ত্রীই এই উদ্যোগ নিয়েছেন বলা যায়। ভিটিনিয়া বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের এই রিস্টব্যান্ডটি দেন। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমরা মাঠে পরতে পারি। এতে সব খেলোয়াড়ের নাম রয়েছে, আর রয়েছে বিশেষ নাম দিয়োগো জোটা।’ তিনি আরও বলেন, ‘এটা আমরা ব্যবহার করব কি না, করলে কীভাবে ব্যবহার করব সেই সিদ্ধান্ত আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা অত্যন্ত ভালবাসার সঙ্গে এটি গ্রহণ করেছি। ম্যাচে আমরা এটা পরে নামব সেই সিদ্ধান্তও নিয়েছি।’  

কীভাবে জটার মৃত্যু হয়?
গত বছর উত্তর-পশ্চিম স্পেনে এক পথ দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে মৃত্যু হয় জোটার। তাঁর ক্লাব লিভারপুল তো বটেই, প্রতিপক্ষ দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কর্মকর্তারাও গোটা ঘটনায় প্রায় বাকরুদ্ধ হয়ে যান। স্টেডিয়ামে, ক্লাব প্রাঙ্গনে স্মরণ করা হয় প্রয়াত ফুটবলারকে। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সমর্থকরা। আসলে এত অল্প বয়সে প্রতিভাবান ফুটবলারের চলে যাওয়া মেনে নেওয়া বেশ কঠিন ছিল তাঁদের পক্ষে।  

এই সেই ব্যান্ড

পর্তুগাল কি এবারের ফেভারিট?
সাম্প্রতিক বছরগুলিতে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল এবারও টুর্নামেন্টে বড় প্রত্যাশা নিয়ে নামছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভিটিনহা মনে করছেন, প্রতিভা থাকলেও সাফল্যের জন্য প্রয়োজন মাটিতে পা রেখে ম্যাচ ধরে এগোনো।

পিএসজি মিডফিল্ডার বলেন, ‘আমি বলব না যে আমরা ফেভারিট। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে এবং অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে। কিন্তু সঠিক পথ হল ডাউন টু আর্থ থাকা এবং সঠিক ফুটবল খেলা।’

Advertisement

কাতার বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। এবার আরও ভাল ফল করার লক্ষ্য নিয়ে নামছে দল। ভিটিনহার মতে, প্রতিভার পাশাপাশি টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলির সমন্বয়ই সাফল্যের চাবিকাঠি হবে।

Read more!
Advertisement
Advertisement