Advertisement

2030 FIFA World Cup: বিশ্বকাপের শতবর্ষ, ২০৩০-এ FIFA-র ফর্ম্যাটে বড় বদলের সম্ভাবনা, উদ্বোধনী ম্যাচেও চমক

ফিফা বিশ্বকাপ ২০৩০-এ বড় পরিবর্তন হতে পারে। ফর্ম্যাটে আসতে পারে নয়া চমক। পাশাপাশি উদ্বোধনী ম্যাচেও থাকতে পারে চমক।

২০৩০ বিশ্বকাপ২০৩০ বিশ্বকাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 10:09 AM IST
  • ফিফা বিশ্বকাপ ২০৩০-এ বড় পরিবর্তন হতে পারে
  • ফর্ম্যাটে আসতে পারে নয়া চমক
  • উদ্বোধনী ম্যাচেও থাকতে পারে চমক

এবারের ফুটবল বিশ্বকাপ খেলেছে ৪৮টা দেশ। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দারুণ খেলেছে ছোট টিমগুলি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ কি আরও বেশি দেশ খেলবে? কী হতে পারে সেই ওয়ার্ল্ডকাপের ফর্ম্যাট? এই প্রশ্নের ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

সুইস সংবাদমাধ্যম ব্লুউইন-এর কাছে বিষয়টা নিয়ে মুখ খোলেন ইনফান্তিনো। সেই সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট দাবি করেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপ '১০০ শতাংশ সফল' হয়েছে। তাই ভবিষ্যতে বিশ্বকাপ আরও বড় করার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

৬৪ দল খেলবে পরের ওয়ার্ল্ডকাপ?
ইনফান্তিনো বলেন, '৬৪ দলের বিশ্বকাপ অবশ্যই এমন একটি বিষয়, যা এই বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলিতে আলোচনা ও পর্যালোচনা করা হবে।'

তিনি আরও বলেন, 'বিশ্বকাপ শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের জন্য। প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত।'

তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলের মানের দ্রুত উন্নতি হচ্ছে। ছোট দেশগুলিকে সুযোগ দিলে সেই উন্নতি আরও দ্রুত গতিতে হবে।

৪৮ দলের বিশ্বকাপ সফল
এবারের বিশ্বকাপে একটা বড় পরিবর্তন দেখে গোটা পৃথিবী। ২০২৬-এ প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। শুরুতে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন, এর ফলে টুর্নামেন্টের মান কমে যাবে। বিশ্বকাপের শিডিউল বা সূচি জটিল হবে। এমনকী ফুটবলারদের ওপর অতিরিক্ত চাপ পড়বে। তবে এই সব অভিযোগ ধোপে টেকেনি বলেই মনে করছেন ফিফা প্রেসিডেন্ট।

ইনফান্তিনোর দাবি, এই নতুন ফর্ম্যাট সফল হয়েছে। এর ফলে অপেক্ষাকৃত ছোট দেশগুলিও উন্নতির সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, 'ছোট দেশগুলিকে যদি বিশ্বকাপে খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে তাদের উন্নতি করার উৎসাহ কমে যাবে।'

Advertisement

৬৪ দলের বিশ্বকাপে ফর্ম্যাট কী হবে?

এবার বিশ্বকাপে ৪৮ দল খেলছে। তাদের ১২টি গ্রুপে চারটি করে দলে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানের দল শেষ ৩২-এ ওঠে। কিন্তু ৬৪ দলের বিশ্বকাপ হলে ফর্ম্যাট অনেকটাই সহজ হতে পারে।

  • মোট ১৬টি গ্রুপে চারটি করে দল থাকবে।
  • প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ উঠবে।
  • তৃতীয় স্থানের দল নিয়ে কোনও ঝামেলা হবে না। 

বাড়বে ম্যাচের সংখ্যা
তবে ৬৪ দলের বিশ্বকাপ হলে টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২৮টি। ফলে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ, বড় সূচি এবং ক্লাব ফুটবলের ক্যালেন্ডার নিয়ে আবারও বিতর্ক শুরু হতে পারে। উয়েফা, বিভিন্ন দেশের লিগ কর্তৃপক্ষ এবং ফুটবলারদের সংগঠন এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে বলেই মনে করা হচ্ছে।

২০৩০ বিশ্বকাপ কোথায়?
২০৩০ সালের বিশ্বকাপ স্পেন, পর্তুগাল এবং মরক্কো মিলিতভাবে আয়োজন করবে। এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলি অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।

 

Read more!
Advertisement
Advertisement