Advertisement

Sourav Ganguly On Lionel Messi Goal: 'পায়ে বল পড়তেই...' মেসির গোল দেখে উচ্ছ্বসিত সৌরভ

এবারের বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে নেইমার জুনিয়রের ব্রাজিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। তবে পরপর দুইবার বিশ্বকাপ জেতার খুব কাছে লিওনেল মেসির আর্জেন্টিনা। উচ্ছ্বসিত মেসি ফ্যানরা। বিতর্ক থাকলেও, আর্জেন্টাইন দলের দক্ষতা অস্বীকার করার কোনও জায়গা নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ও মেসির প্রশংসায় পঞ্চমুখ। একরাশ হাসি নিয়ে বললেন,  দারুণ খেলা হয়েছে। মেসির পায়ে বল পড়তেই জানতেন গোল হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিওনেল মেসিসৌরভ গঙ্গোপাধ্যায় ও লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 3:35 PM IST

এবারের বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে নেইমার জুনিয়রের ব্রাজিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। তবে পরপর দুইবার বিশ্বকাপ জেতার খুব কাছে লিওনেল মেসির আর্জেন্টিনা। উচ্ছ্বসিত মেসি ফ্যানরা। বিতর্ক থাকলেও, আর্জেন্টাইন দলের দক্ষতা অস্বীকার করার কোনও জায়গা নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) মেসির প্রশংসায় পঞ্চমুখ। একরাশ হাসি নিয়ে বললেন,  দারুণ খেলা হয়েছে। মেসির পায়ে বল পড়তেই জানতেন গোল হবে।

আর্জেন্টিনার প্রসঙ্গ উঠতেই বললেন, আমি খেলা দেখেছি ওদের। মেসির পায়ে যখন বলটা আসে তখন ওর পাশে দুটো প্লেয়ার ছিল। আমি এমনই বলেছিলাম গোল। শেষ পর্যন্ত গোলই হয়। বড় প্লেয়ারকে সুযোগ দিলে এরকমই হয়। দারুণ খেলা হয়েছে। অনেকবারই হয়েছে ভালো টিমেরা পিছিয়ে থেকেও এগিয়ে গিয়েছে। সব ম্যাচ তো আর মধুর হবে না, ওয়ান সাইডেড ও হবে না।'

তবে অনেক রাতে খেলা হচ্ছে বলে সব খেলা যে দেখা হচ্ছে না আক্ষেপও রয়েছে সৌরভের। তবে, খবর রাখছেন নিয়মিত। বললেন, 'অনেক রাতে খেলা হচ্ছে বলে সব দলের খেলা দেখা হচ্ছে না। আমি শুনেছি স্পেন ভালো খেলছে, নরওয়ে ভালো খেলছে। ফ্রান্সের নিয়ে অনেক শুনেছি। এমবাপেকে নিয়ে অনেক শুনেছি।'

শেষ ষোলর টানটান লড়াইয়ে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা। সবচেয়ে বড় কথা হল, ২ গোলে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক করেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩ গোলের ২ ক্ষেত্রেই বড় ভূমিকা রেখেছিলেন লিওনেল মেসি। প্রথম ক্ষেত্রে তাঁর অ্যাসিস্ট, আর দ্বিতীয় গোলটা তাঁর ভলি থেকে। ফলে দারুণ ছন্দে সুপারস্টার। 

এই মুহূর্তে বিশ্বকাপের (World Cup 2026) যা অবস্থা তাতে বড় দল বলতে টিকে রয়েছে কেবল আর্জেন্টিনা (Argentina), স্পেন (Spain), ইংল্যান্ড (England) ও ফ্রান্স (France)। ফ্রান্সের বিরুদ্ধে গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যা পরিস্থিতি তাতে ফের ফাইনালের আগে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই দুই দলই চ্যম্পিয়ন হওয়ার দাবিদার।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement