Advertisement

World Cup 2026: বিশ্বকাপ ফাইনালের জন্য পরীক্ষা পিছিয়ে গেল, কলকাতা স্কুলে নজিরবিহীন সিদ্ধান্ত

বিশ্বকাপে ভারতীয় দল সুযোগ না পেলেও, এ নিয়ে উৎসাহের কমতি নেই আমাদের দেশে। আর শহরের নাম যদি কলকাতা হয় তা হলে তো কথাই নেই। 'গ্রেটেস্ট শো অন আর্থে' মজে রয়েছে গোটা শহর। সেই উন্মাদনা শুধুই কি খেলা দেখা নিয়ে? মাঠে নেমে খেলার প্রতি উৎসাহ হারাচ্ছে তরুণ প্রজন্ম। মোবাইল বা কম্পিউটারে গেমে মজে তারা।

ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ ৩২-এর লাইনআপ (ছবি: রয়টার্স)ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ ৩২-এর লাইনআপ (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jul 2026,
  • अपडेटेड 11:46 AM IST

বিশ্বকাপে ভারতীয় দল সুযোগ না পেলেও, এ নিয়ে উৎসাহের কমতি নেই আমাদের দেশে। আর শহরের নাম যদি কলকাতা হয় তা হলে তো কথাই নেই। 'গ্রেটেস্ট শো অন আর্থে' মজে রয়েছে গোটা শহর। সেই উন্মাদনা শুধুই কি খেলা দেখা নিয়ে? মাঠে নেমে খেলার প্রতি উৎসাহ হারাচ্ছে তরুণ প্রজন্ম। মোবাইল বা কম্পিউটারে গেমে মজে তারা।

এই পরিস্থিতিতে চিন্তিত শিক্ষকেরাও। পড়ুয়াদের মাঠের প্রতি আগ্রহ বাড়াতে প্রয়াসী কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। গোটা বিশ্বে শুরু হয়েছে ফুটবল জ্বর। চলছে বিশ্বকাপ। আগামী ১৯ জুলাই ফাইনাল। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে সাউথ পয়েন্ট হাই স্কুল। এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ ও ২১ জুলাই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি সব ধরনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। সামেটিভ, প্রি-মি়ডটার্ম টেস্ট— সবই পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পূর্বনির্ধারিত যে পরীক্ষা ২০ জুলাই ছিল, তা আয়োজিত হবে ২৯ জুলাই। ২১ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই।

এই সেই নোটিশ

স্কুলের সিদ্ধান্তে খুশি অভিভাবকদের একাংশও। ফুটবলের প্রতি বাঙালির প্রেম ও উন্মাদনা বহু চর্চিত। আজও ডার্বির সন্ধ্যায় কলকাতা জনশূন্য হয়ে যায়। ইস্টবেঙ্গল-মোহনবাগানের টানটান উত্তেজনার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা-ব্রাজিলে সংক্রমিত হয়। পাড়ার পর পাড়া ঢেকে যায় হলুদ-সবুজ আর নীল-সাদা পতাকায়। তারই মাঝে কেউ কেউ ফ্রান্স বা পর্তুগালের সমর্থক, কেউ জার্মানি বা নেদারল্যান্ড। এরই মধ্যে সাউথ পয়েন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অভিভাবকদের একাংশও।

রাউন্ড অফ৩২ প্রায় শেষের মুখে। জার্মানি, নেদারল্যান্ডের মতো দল ছিটকে গেলেও, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড বা গতবারের রানার্স ফ্রান্সের মতো দল দারুণ ছন্দে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই জমে উঠেছে বিশ্বকাপ। বড়দের পাশাপাশি স্কুল পড়ুয়ারাও রাত জেগে চোখ রাখছে টিভিতে বা মোবাইলের স্ক্রিনে। উত্তর কলকাতার ফড়িয়াপুকুর লেন হয়ে উঠেছে 'ফিফা গলি' বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাও দিয়েছে স্বীকৃতি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement