Advertisement

Vaibhav Sooryavanshi: বিশ্বকাপে ব্রাজিল না আর্জেন্টিনা কাকে সাপোর্ট করছেন বৈভব?

শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে ট্রফি জিতেছেন তিলক ভার্মারা। আর সেই ম্যাচে দারুণ ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় এ দলের হয়ে শ্রীলঙ্কা এ দলের ম্যাচে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলেন ১৫ বছরের তরুণ ক্রিকেটার। তবে ব্যাট হাতে শ্রীলঙ্কায় দাপট দেখালেও বৈভবের মন পড়ে রয়েছে আমেরিকায় ফুটবল বিশ্বকাপে। কিন্তু সময়ের অভাবে বিশ্বকাপের ম্যাচ দেখা হচ্ছে না উঠতি তারকার।

কাকে সমর্থন করছেন বৈভব?কাকে সমর্থন করছেন বৈভব?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 9:38 PM IST

শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে ট্রফি জিতেছেন তিলক ভার্মারা। আর সেই ম্যাচে দারুণ ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় এ দলের হয়ে শ্রীলঙ্কা এ দলের ম্যাচে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলেন ১৫ বছরের তরুণ ক্রিকেটার। তবে ব্যাট হাতে শ্রীলঙ্কায় দাপট দেখালেও বৈভবের মন পড়ে রয়েছে আমেরিকায় ফুটবল বিশ্বকাপে। কিন্তু সময়ের অভাবে বিশ্বকাপের ম্যাচ দেখা হচ্ছে না উঠতি তারকার।

বৈভব কি বিশ্বকাপ দেখেন?
সামনেই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজ খেলতে সেখানে উড়ে যাবেন বৈভব। জানালেন, সেখানে গেলে বিশ্বকাপ দেখা অনেকটা সহজ হবে। টাইমজোন অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচ যখন হচ্ছে শ্রীলঙ্কায় তখন হয় ভোর নয়তো মধ্যরাত। ম্যাচের সময়সূচির কারণে এখনও পর্যন্ত বিশ্বকাপের বেশিরভাগ বড় ম্যাচ সরাসরি দেখতে পারেননি বৈভব। মাঝরাতে বা ভোরের দিকে হওয়া ম্যাচগুলো তাঁর কাছে লাইভ দেখা বেশ কঠিন হয়ে উঠেছে।

বৈভব কাদের সমর্থন করেন?
চলতি মাসের শেষে সিনিয়র দলের সঙ্গে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গেলে সেই সমস্যা কিছুটা মিটবে বলেই আশা করছেন তিনি। কিন্তু কোটি টাকার প্রশ্ন হল বিশ্বকাপে কাকে সমর্থন করছেন বৈভব? টিম হোটেলে রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব বলেন, ‘আমি ব্রাজিল এবং পর্তুগাল দুই দলকেই সমর্থন করছি।’ যদিও বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রত্যাশামতো শুরু করতে পারেনি দুই দলই, তবু তাদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বৈভব।

ম্যাচ দেখতে পারেননি ভারতীয় এ দলের তারকা
ম্যাচের সময় নিয়ে তিনি বলেন, ‘সময়টা এমন যে সব ম্যাচ দেখা সম্ভব হচ্ছে না। সূচিটাই এমন।’ ইংল্যান্ডে গেলে ম্যাচ দেখার সময় অনেক বেশি সুবিধাজনক হবে। এই কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বৈভব। তবে আগামী দিনে ব্রাজিল ও পর্তুগাল তাঁকে কতটা আনন্দ দেওয়ার সুযোগ পাবে, সেটাই এখন দেখার।

Read more!
Advertisement
Advertisement