Advertisement

FIFA World Cup 2026: ইরানের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে কোন দল? জেনে নিন নিয়ম

আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ইরান। তবে এবার প্রশ্ন হল, ইরানের জায়গায় কে? কোন দলকে জায়গা দেওয়া হবে এবারের বিশ্বকাপে? এ নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি ফিফার পক্ষ থেকে দেওয়া হয়নি।

বিশ্বকাপে ইরানের জায়গায় কোন দল?বিশ্বকাপে ইরানের জায়গায় কোন দল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 10:10 AM IST
  • বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছে ইরান
  • তাদের জায়গায় কোন দল খেলবে?

আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ইরান। তবে এবার প্রশ্ন হল, ইরানের জায়গায় কে? কোন দলকে জায়গা দেওয়া হবে এবারের বিশ্বকাপে? এ নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি ফিফার পক্ষ থেকে দেওয়া হয়নি। ফিফা বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা মাস তিনেক সময় বাকি। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ছিল আমেরিকার মাটিতে। শেষ পর্যন্ত যদি ইরান না খেলে তা হলে তাদের জায়গায় কোন দেশ ফিফা বিশ্বকাপে সুযোগ পাবে, কী রয়েছে নিয়ম, তা নিয়ে জল্পনা ও কৌতুহল তৈরি হয়েছে।

কাদের নেওয়া হতে পারে?
ফিফা দু'ভাবে ইরানের বদলি দলকে নির্বাচন করতে পারে। এশিয়া চ্যাম্পিয়ন ইরানের জায়গায় যদি এশিয়ার কোনও দলকে নেওয়া হয়, তা হলে এগিয়ে থাকবে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দেশ ইরাক। সংযুক্ত আরব আমিরশাহিও সুযোগ পেতে পারে। তবে বিষয়টি আরও জটিল হতে পারে। কারণ ইরাক বর্তমানে আন্তঃমহাদেশীয় বাছাই পর্বে খেলার কথা রয়েছে। যদি তারা সরাসরি ইরানের জায়গা পায়, তাহলে ইরাকের জায়গায় সেই বাছাই পর্বে অংশ নিতে পারে সংযুক্ত আরব আমিরশাহি।

ফিফা কী জানিয়েছিল?
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগের জেরে ইরানের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত ছিল। কিছুদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, বিশ্বকাপে ইরানের খেলতে আসতে কোনও অসুবিধা হবে না। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে এর ব্যাপারে বৈঠক করেন। ফিফা প্রেসিডেন্ট আশ্বাস দেন, 'আলোচনার সময় ট্রাম্প বলেছেন, ইরান দল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এলে তাদের স্বাগত জানানো হবে। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসর মানুষকে একত্রিত করার সুযোগ তৈরি করে, বিশেষ করে এমন উত্তেজনাপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে।'

ইরান কী বিবৃতি দিয়েছে?
ইরানের তরফ থেকে ক্রীড়া মন্ত্রী আহমদ দোনিয়ামালি সাফ জানিয়ে দিয়েছেন,'যারা আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে যাব না।' একইসঙ্গে ফুটবল দলটির নিরাপত্তার আশঙ্কার বিষয়টিও সামনে এনেছেন ইরানের মন্ত্রী।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement