Advertisement

Lamine Yamal: ফিট হয়ে বিশ্বকাপে নামতে পারবেন ইয়ামাল? বড় আপডেট দিলেন স্প্যানিশ কোচ

ফিফা বিশ্বকাপের আগে স্বস্তির খবর। এবারের অন্যতম আকর্ষণ লামিনে ইয়ামাল। গতবার প্রথম বিশ্বকাপে নেমে সকলকে চমকে দিয়েছিলেন স্পেনের এই তারকা। আর এবার টুর্নামেন্ট শুরুর আগে তাঁর চোটের খবর উদ্বেগে রেখেছিল স্পেন সমর্থকদের। তবে সূত্রের খবর, সমস্ত জল্পনা উড়িয়ে মাঠে নামতে চলেছেন ওয়ান্ডার কিড। ১৫ জুন স্পেনের প্রথম ম্যাচ কেপ ভার্দের বিরুদ্ধে। সেই ম্যাচেই মাঠে ফিরতে পারেন ইয়ামাল। 

লামিনে ইয়ামাললামিনে ইয়ামাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 4:08 PM IST
  • চোট পেয়েছিলেন ইয়ামাল
  • বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ ১৫ জুন

ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে স্বস্তির খবর। এবারের অন্যতম আকর্ষণ লামিনে ইয়ামাল (Lamine Yamal)। ইউরো কাপে নেমে সকলকে চমকে দিয়েছিলেন স্পেনের (Spain) এই তারকা। আর এবার টুর্নামেন্ট শুরুর আগে তাঁর চোটের খবর উদ্বেগে রেখেছিল স্পেন সমর্থকদের। তবে সূত্রের খবর, সমস্ত জল্পনা উড়িয়ে মাঠে নামতে চলেছেন ওয়ান্ডার কিড। ১৫ জুন স্পেনের প্রথম ম্যাচ কেপ ভার্দের বিরুদ্ধে। সেই ম্যাচেই মাঠে ফিরতে পারেন ইয়ামাল। 

বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট
এর আগে এপ্রিল মাসে বার্সেলোনার (Barcelona FC) হয়ে খেলতে নেমে চোট পেয়েছিলেন ইয়ামাল। আর সেই কারণে বিশ্বকাপের আগে ইরানের (Iran) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল। তবে স্পেন দলের কোচিং স্টাফের বিশ্বাস, বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তরুণ এই ফুটবলারকে নিয়ে স্প্যানিশ কোচের দাবি, ‘সব কিছু যদি এ ভাবেই চলে, তা হলে ১৫ জুনের মধ্যে ও খেলার জন্য প্রস্তুত থাকতে পারে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ও মাঠে নামবে। হয়তো কিছু সময় খেলবে, আবার হয়তো শুধু অনুশীলন করবে। আমরা ওর শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’

চোট নিয়ে চিন্তায় ছিলেন ইয়ামাল
চোট পাওয়ার পর ইয়ামাল নিজেও চিন্তায় ছিলেন। তাঁর মনে হয়েছিল, হয়তো বিশ্বকাপে খেলা হবে না। তবে এখন দ্রুত সুস্থ হয়ে ওঠায় তিনি অনেকটাই স্বস্তিতে রয়েছেন। বিশ্বকাপে স্পেনের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে এই তরুণ ফুটবলারকে। ইরান ছাড়াও, পেরুর (Peru) বিরুদ্ধে মেক্সিকোয় (Mexico) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। তবে এই দুই ম্যাচেই অনেক তারকাকে দেখা যাবে না। ইয়ামালের পাশাপাশি নিকো উইলিয়ামস ও ভিক্টর নুনোজও হয়ত বিশ্রামেই কাটাবেন।  

গ্রুপ এইচে স্পেনকে কাদের বিরুদ্ধে খেলতে হবে?
গ্রুপ এইচে (Group H) স্পেনের প্রথম ম্যাচ কেপ ভার্দের বিরুদ্ধে। এর পর তাদের খেলতে হবে সৌদি আরব (Saudi Arabia) এবং উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে। ২০১০ সালে বিশ্বকাপ জেতার পর থেকে স্পেন আর শেষ ষোলো পার করতে পারেনি। তাই এ বার সেই হতাশা দূর করে আরও ভালো ফল করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি। লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমরা সবাই খুব উৎসাহিত। বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায় আছি। সেখানে ভালো খেলতে চাই এবং যতটা সম্ভব এগিয়ে যেতে চাই।’ 

Advertisement

Read more!
Advertisement
Advertisement