Advertisement

East Bengal Champions Of India: ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেও দল ছাড়ছেন কোচ অস্কার? নিজেই দিলেন বড় আপডেট

২২ বছরের খরা কাটল। ইস্টবেঙ্গল ক্লাব ফের চ্যাম্পিয়ন। এর আগে কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে এসেছিল সুপার কাপের ট্রফি। আর এবার লিগ ঢুকল আরেক স্প্যানিয়াড অস্কার ব্রুজো লাল-হলুদ জনতাকে দিলেন আরও একবার ভারতসেরা হওয়ার মুহূর্ত। তবে শেষ দুই ম্যাচের আগে অস্কার হঠাৎ করেই জানিয়ে দেন তিনি আর পরের মরসুমে থাকছেন না। চ্যাম্পিয়ন হওয়ার কি সিদ্ধান্ত বদল করবেন?

অস্কার ব্রুজোঅস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2026,
  • अपडेटेड 11:37 AM IST

২২ বছরের খরা কাটল। ইস্টবেঙ্গল ক্লাব ফের চ্যাম্পিয়ন। এর আগে কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে এসেছিল সুপার কাপের ট্রফি। আর এবার লিগ ঢুকল আরেক স্প্যানিয়াড অস্কার ব্রুজো লাল-হলুদ জনতাকে দিলেন আরও একবার ভারতসেরা হওয়ার মুহূর্ত। তবে শেষ দুই ম্যাচের আগে অস্কার হঠাৎ করেই জানিয়ে দেন তিনি আর পরের মরসুমে থাকছেন না। চ্যাম্পিয়ন হওয়ার কি সিদ্ধান্ত বদল করবেন?

কী জানালেন অস্কার?
ইস্টবেঙ্গল হেড কোচ আনন্দে আত্মহারা। ইতিহাসে নাম তুলেছে তাঁর দল। শাপমুক্তি ঘটেছে কোটি কোটি লাল-হলুদ জনতার। অস্কার ব্রুজো কি তবে থেকে যাচ্ছেন ? নাকি অন্য কোনও দেশে কোচিং করাতে চলে যাচ্ছেন? গোটা টিম যখন মাঠের সেলিব্রেষন শেষে বেরিয়ে যাচ্ছে, তখন অস্কারকে থেকে যাওয়ার বার্তা দিয়েছেন সমর্থকরা। প্রবল সেই আকুতি শুনে কি মত বদলাতে চলেছেন স্প্যানিশ কোচ? 

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অস্কার যদিও বলেন, 'আমি ১ জুন অবধি রয়েছি। ক্লাবের পক্ষ থেকে আমার সঙ্গে আলোচনা করা হলে থেকে যাব। যদি সেটা না হয় তা হলে, চলে যেতেই হবে।' এই বক্তব্যের মধ্যে একটা বিষয় পরিস্কার, যাওয়ার ইচ্ছে নেই অস্কারের। তবে আইএসএল-এর ভবিষ্যৎ কী হবে সেটার উপরেই অনেকটা নির্ভর করছে অস্কারের ভবিষ্যৎ। শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বৈঠক রয়েছে। ফলে শনিবার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য। 

ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির পার্টনারশিপ থাকছে?
এটাও নির্ভর করছে শনিবারের বৈঠকের উপর। আইএসএল নিয়ে যদি স্পষ্ট কোনও রূপরেখা বেরিয়ে আসে তা হলেই হয়ত ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক থাকবে। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পরে ইমামিও চাইছে না এই ভাঙন ধরুক। যদিও এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইমামি কর্তারা সরাসরি কিছু জানাতে চাননি। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার যদিও কঠিন সময় ক্লাবের হাল ধরার জন্য ইমামি কর্তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি। ইমামি কর্তাকে সঙ্গে নিয়ে দেবব্রত বলেন, 'ক্লাবের কঠিন সময় ইমামি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তা কোনওদিন ভোলার নয়।' 

Advertisement

টানটান উত্তেজনার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও, দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। এজ্জজারির গোলে সমতা ফেরানোর পর, অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট গোল খেয়ে যায় দিল্লির বিরুদ্ধে। উৎসবের পরিবেশ তখন কিশোরভারতীতে। অন্যদিকে, যুবভারতীতে তখন শুধুই হতাশা। এরপর লিগ জয় নিশ্চিত করতে বাসুম রশিদের গোল গোটা পরিস্থিতি বদলে দেয়। চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে লাল-হলুদ।     

Read more!
Advertisement
Advertisement