Advertisement

East Bengal: লাল-হলুদের কোচ থাকছেন অস্কার? 'কথা হয়েছে' বললেন শীর্ষকর্তা

ইস্টবেঙ্গল কোচের পদে থেকে যেতে পারেন অস্কার ব্রুজো। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই নিজের ইস্তফা দেওয়ার খবর জানিয়েছিলেন আইএসএল জেতানো কোচ। এবার আশার আলো দেখালেন ইস্টবেঙ্গলের নীতু দা।

অস্কার ব্রুজোঅস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 10:07 PM IST

ইস্টবেঙ্গল কোচের পদে থাকতে পারেন অস্কার ব্রুজো। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই নিজের ইস্তফা দেওয়ার খবর জানিয়েছিলেন আইএসএল জেতানো কোচ। সেই সময় লাল-হলুদ কর্তারা ইমামি হাউসে মিটিং-এ ব্যস্ত। খবর শুনে প্রায় আকাশ থেকে পড়েন শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে রাখতে চেয়েছিল। তবে সমস্যা হয়ে যায় অস্কারের শর্ত নিয়ে। তবে এবার আশার আলো দেখালেন ইস্টবেঙ্গলের নীতু দা।

রবিবার আইডাব্লিউএল জেতা মহিলা দল ও আইএসএল জেতা দলের সদস্যদের নিয়ে অনুষ্ঠান ছিল। সেখানেই ক্লাবের কোচ হিসেবে অস্কারের থেকে যাওয়ার সম্ভাবনার কথা শোনালেন দেবব্রত সরকার। অস্কারের কথা হয়েছে বলে দাবি তাঁর। দল গঠনের ব্যাপারে প্রকাশ্যে কেউ খুব বেশি কিছু না বললেও আইএসএল জেতা দলই ধরে রাখতে চেষ্টা চালাচ্ছে লাল-হলুদ। যারা সাফল্য দিয়েছেন তাঁদের ধরে রাখা সাধারণভাবে সহজ কাজ নয়। যেখানে ইমামির সঙ্গেই তাঁদের সম্পর্কের অবস্থা ঠিক কী? সেটাই অজানা।

কী বললেন দেবব্রত?
ইস্টবেঙ্গল লনে অনুষ্ঠানে দেবব্রত বলেন, 'আমার সঙ্গে আজও কথা হয়েছে। আশা করা যায় ইতিবাচক হবে।' এর আগে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছিল, অস্কারকে রেখে দেওয়া নিয়ে। সমর্থকরা চাইছিলেন না সাফল্য দেওয়া কোচকে ক্লাব ছেড়ে দিক। সেই আবেগের মর্যাদা দিল ইস্টবেঙ্গল ক্লাব। শেষ পর্যন্ত অস্কারকে রেখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনা না জানলে কীভাবে একজন ইস্তফা দিয়ে দেওয়া কোচকে ফের রাজি করাতে চলেছে ইস্টবেঙ্গল? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আসলে এই প্রশ্নের উত্তর লুকিয়ে, পরের মরসুমে টাকা দেবে কে?

ইমামি কি থাকছে?
চ্যাম্পিয়ন হওয়ার পরেও, ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের ইনভেস্টর-ক্লাব সম্পর্ক হয়ত থাকছে না। স্পন্সর হিসেবে থেকে যেতে পারে তারা। ক্লাব ও ইনভেস্টরদের পদক্ষেপ দেখে অন্তত সেরকমই মনে হচ্ছে। এই পার্টনারশিপ ২২ বছর পত লেসলি ক্লডিয়াস সরণীতে লিগ এনে দিয়েছে। ফলে দুই পক্ষই এ ব্যাপারে মুখ খুলতে এখনও নারাজ। তবে অস্কার ব্রুজোর সঙ্গে দেবব্রত সরকারের কথাবার্তার ব্যাপারটা শুনে এটা স্পষ্ট হচ্ছে, যেই ইনভেস্টর হিসেবে আসুক, দল গঠনের রিমোর্ট থাকবে ক্লাব অর্থাৎ শীর্ষকর্তার হাতেই।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement