Advertisement

World Cup 2026 Brazil vs Japan: জাপানের বিরুদ্ধে শুরু থেকে খেলছেন নেইমার? যা জানা যাচ্ছে...

প্রতিপক্ষ এবার জাপানের মতো দ্রুতগতির দল। তার উপর নকআউট স্টেজ। সামান্য এদিক ওদিক হলেই স্বপ্নভঙ্গ। ফলে জাপানের বিরুদ্ধে দল তৈরি করতে গিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিল কোচ কার্লো আনসালোত্তি। কিন্তু তারপরেও ব্রাজিল শিবিরে সবচেয়ে যে প্রশ্নটি এই মুহূর্তে ঘোরাফেরা করছে তা হল নেইমার কি এবার প্রথম দলে ফিরবেন? হিউস্টনে জাপানের বিরুদ্ধে তাঁকে কি প্রথম দলে দেখা যাবে?

নেইমার জুনিয়রনেইমার জুনিয়র
Aajtak Bangla
  • মিয়ামি,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 9:35 PM IST

প্রতিপক্ষ এবার জাপানের মতো দ্রুতগতির দল। তার উপর নকআউট স্টেজ। সামান্য এদিক ওদিক হলেই স্বপ্নভঙ্গ। ফলে জাপানের বিরুদ্ধে দল তৈরি করতে গিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিল কোচ কার্লো আনসালোত্তি। কিন্তু তারপরেও ব্রাজিল শিবিরে সবচেয়ে যে প্রশ্নটি এই মুহূর্তে ঘোরাফেরা করছে তা হল নেইমার কি এবার প্রথম দলে ফিরবেন? হিউস্টনে জাপানের বিরুদ্ধে তাঁকে কি প্রথম দলে দেখা যাবে?

স্কটল্যান্ড ম্যাচের পরের প্রথম একাদশের ৮ জন ফুটবলারকে বিশ্রাম দিয়ে জিমে রিকভারির জন্য পাঠিয়েছিলেন পরেও ব্যতিক্রমী যে তিনজন ফুটবলারকে আনসালোত্তি। প্রথম একাদশে থাকার মাঠের অনুশীলনে ডেকেছিলেন, তাঁরা হলেন ভিনিসিয়াস জুনিয়র, রায়ান এবং ডগলাস স্যান্তোস। এদিন কিন্তু সকালে বেসক্যাম্প নিউ জার্সি ছাড়ার আগে শেষ অনুশীলনে সব ফুটবলারকেই প্র্যাকটিসে রেখেছিলেন। তারপরেই দলবল নিয়ে আন্সেলোভি উড়ে যান হিউস্টনে। সেখানেই রাউন্ড-৩২ এ খেলতে হবে জাপানের বিরুদ্ধে।

চোট কাটিয়ে উঠেছেন। কিন্তু বিশ্বকাপের নকআউট স্টেজে টানা নব্বই মিনিট মাচ খেলার মতো ফিটনেস এখনও পাননি নেইমার। অন্ততপক্ষে কোচ আনসালোত্তিকে সেরকমই রিপোর্ট দিয়েছেন দলের ফিটনেস ট্রেনাররা। আর সেই কারণেই নক আউট স্টেজের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হচ্ছে না নেইমারের। বসতে হবে সেই বেঞ্চে। আর তারপর প্রয়োজন বুঝলে মাঠে নামানোর পরিকল্পনা করবেন ব্রাজিল কোচ। অন্তত এই জায়গায় এসে দল তৈরিতে কোনওরকম আবেগ দেখাতে চাইছেন না আনসালোত্তি। 

নেইমার প্রথম ম্যাচে অল্প সময় খেলেও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আর সেটাই বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে দলকে। ব্রাজিলের সামনে ক্রমশ কঠিন প্রতিপক্ষ। ফলে সেরা অস্ত্রকে বুঝেশুনে ব্যবহার করতে চাইছেন ব্রাজিল কোচ। আর সেই কাজে তিনি যে কতটা পারদর্শী সে ইঙ্গিত পাওয়া গিয়েছে রিয়াল মাদ্রিদে। প্রায় অপ্রতিরোধ্য দল হয়ে উঠেছিল স্প্যানিশ জায়েন্টরা। সেই কাজটাই পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে ফের তিনি করে দেখাতে পারেন কিনা সেটাই দেখার। 
 
Advertisement
Read more!
Advertisement
Advertisement