Advertisement

World Cup 2026: চোট সমস্যায় ইংল্যান্ড, কঙ্গো ম্যাচে ডিফেন্স নিয়ে চিন্তা কেনদের

রাউন্ড অফ ৩২তে থমাস টুখেলের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিপক্ষ কঙ্গো। বিশ্বকাপের মঞ্চে যে সমস্ত আফ্রিকান দল সকলকে চমকে দিয়েছে তাদের মধ্যে অন্যতম কঙ্গো। রাইট-ব্যাক রিস জেমসের চোট, তাঁর জায়গায় নামা জ্যারেল কোয়ানসাহও পানামার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় বিশ্বকাপের নকআউট পর্বের আগে নতুন করে চিন্তায় পড়েছে ইংল্যান্ড।

Aajtak Bangla
  • নিউ জার্সি,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 6:40 AM IST

রাউন্ড অফ ৩২তে থমাস টুখেলের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিপক্ষ কঙ্গো। বিশ্বকাপের মঞ্চে যে সমস্ত আফ্রিকান দল সকলকে চমকে দিয়েছে তাদের মধ্যে অন্যতম কঙ্গো। রাইট-ব্যাক রিস জেমসের চোট, তাঁর জায়গায় নামা জ্যারেল কোয়ানসাহও পানামার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় বিশ্বকাপের নকআউট পর্বের আগে নতুন করে চিন্তায় পড়েছে ইংল্যান্ড।

শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পানামাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে থ্রি লায়েন্সরা। দলের হয়ে গোল করেন জুড বেলিংহ্যাম ও হ্যারি কেন। বুধবার আটলান্টায় রাউন্ড অব ৩২-এ কঙ্গোর মুখোমুখি হবে থ্রি লায়ন্স।

তবে জয় পেলেও দুশ্চিন্তা বাড়িয়েছে রক্ষণভাগের পরিস্থিতি। ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই রিস জেমস মাঠের বাইরে। সেই কারণে তিনি পানামার বিপক্ষে দলের সঙ্গে নিউ জার্সিতে যাননি। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া জ্যারেল কোয়ানসাহ দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে কঙ্গো ডিআরের বিপক্ষে তার খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।

ম্যাচ শেষে টুচেল বলেন, 'এটা সাধারণ গোড়ালি মচকে যাওয়ার চোট। ওর বেশ ব্যথা হচ্ছে। কোয়ানসাহ বলেছে, এর আগে এমন চোট পেয়েছিল এবং কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিল। তবে আপাতত তার পায়ে বরফ, কমপ্রেশন এবং বিশ্রাম দেওয়া হচ্ছে।' ডান-প্রান্তের ডিফেন্স নিয়ে উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে হেসে টুচেল বলেন, 'অবশ্যই দুশ্চিন্তা আছে। একই পজিশনে আরও একজন খেলোয়াড় চোট পেয়েছে।'

তিনি আরও বলেন, 'রিস জেমসকে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওর জন্য সময়ের সঙ্গে লড়াই চলছে। এখন জ্যারেল কোয়ানসাহর ক্ষেত্রেও একই পরিস্থিতি। তাই দুজনকেই নিয়ে আমি চিন্তিত। তবে সমাধান খুঁজে বের করাই আমাদের দায়িত্ব এবং আগামী চার দিনের মধ্যে আমরা সেই সমাধান বের করব।' এর আগে টুর্নামেন্টের শুরুতেই কাফের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান টিনো লিভরামেন্টো। ফলে রাইট-ব্যাক পজিশনে ইংল্যান্ডের বিকল্প এখন আরও সীমিত হয়ে গেছে।

Advertisement

অন্যদিকে, পানামার বিপক্ষে জয় পেলেও ম্যাচটি সহজ ছিল না বলে মনে করেন টুচেল। তার মতে, প্রতিপক্ষ শারীরিকভাবে শক্তিশালী ছিল এবং রক্ষণাত্মক কৌশলে ইংল্যান্ডকে দীর্ঘ সময় আটকে রেখেছিল।

টুচেল বলেন, 'এটি খুব কঠিন একটি ম্যাচ ছিল। সবাই দেখেছে ম্যাচটি কতটা শারীরিক লড়াইপূর্ণ ছিল। প্রথম দুই ম্যাচে পানামা খুব কম সুযোগ দিয়েছে প্রতিপক্ষকে। ঘানার বিপক্ষে তারা শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ থেকে গোল হজম করেছিল, আর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র দুটি শট অন টার্গেট থেকে গোল খেয়েছিল।'

তিনি যোগ করেন, 'আমরা দুটি গোল করেছি এবং আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছি। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে, তারা আন্ডারডগ হিসেবে রক্ষণাত্মক ফুটবল খেলবে এবং কাউন্টার অ্যাটাকের চেষ্টা করবে। এসব বিষয় আমাদের জানা ছিল। একজন কোচ হিসেবে আমি জানি, এমন ম্যাচ জিততে কতটা পরিশ্রম করতে হয়।'

শেষে টুচেল বলেন, 'এ ধরনের ম্যাচ কঠিন লাগতেই পারে, এতে কোনো সমস্যা নেই। বরং এই অভিজ্ঞতা আমাদের পরের ম্যাচে আরও শক্তিশালী হতে সাহায্য করবে। এখন আমার পুরো মনোযোগ কঙ্গো ডিআরের বিপক্ষে নকআউট ম্যাচে।'

Read more!
Advertisement
Advertisement