Advertisement

World Cup 2026: ওটা ফাউল ছিল? মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি বিতর্ক কী বললেন সেই কোলিনা...

শেষ ১৬-র ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে মিশর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। এর পর যথাক্রমে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও শেষে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-২ গোলে জিতিয়ে দেন। তবে এই ম্যাচে রেফারি নিয়ে বিতর্ক হয়েছে। 

পিয়েরলুইজি কোলিনাপিয়েরলুইজি কোলিনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 5:25 PM IST

শেষ ১৬-র ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে মিশর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকোর গোলে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। এর পর যথাক্রমে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও শেষে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-২ গোলে জিতিয়ে দেন। তবে এই ম্যাচে রেফারি নিয়ে বিতর্ক হয়েছে। 

মিশরের লড়াইয়ের সঙ্গে ছিল প্রতিবাদ। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে তাদের হেড কোচ হোসাম হাসান হলুদ কার্ড দেখেন। ম্যাচের শেষের দিকে তিনি দু’হাত দিয়ে ‘X’ সাইন দেখান, যা নিয়েও কিছুটা বিতর্ক হয়েছিল। ম্যাচ শেষের পরেও রেফারির সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করতে থাকেন। যা বিতর্কের জন্ম দিলেও ফিফা রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনা তা নস্যাৎ করেছেন।

রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অধিকার ফিফা সভাপতিরও নেই। এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন কোলিনা। বলেন, 'রেফারির সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা ফুটবলের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমাদের এই খেলায় ভিত্তিহীন অভিযোগের কোনও স্থান নেই। ফিফা বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। কেউ দাবি করতে পারে না যে ফিফার রেফারিং কারও দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফা সভাপতি (জিয়ানি ইনফান্তিনো) দ্বারাও নয়।'

মিশরের ফুটবলাররা প্রতিবাদ জানাচ্ছেন

ফিফার কাছে রেফারিকে নিয়ে অভিযোগ জানিয়েছে মিশর
তবে মহমেদ সালাহর নেতৃত্বাধীন মিশর ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ক্ষুব্ধ। বিশেষ করে VAR রিভিউয়ের পর মিশরের একটি গোল বাতিল করে দেওয়া এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মিশরের একটি পেনাল্টির আবেদন VAR-এ পর্যালোচনা না করায় তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

খবর অনুযায়ী, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (EFF) ফিফার সঙ্গে যোগাযোগ করে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, অভিযোগপত্রে মিশরের দাবি, তাদের বিরুদ্ধে যাওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলোর তদন্ত করা হোক। পাশাপাশি, ম্যাচ পরিচালনায় গুরুতর ভুলের অভিযোগ তুলে ফরাসি রেফারিং দলকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে সরিয়ে দেওয়ারও আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ফেডারেশন।

Read more!
Advertisement
Advertisement