Advertisement

World Cup 2026: মেসিদের অনুরোধ মানল FIFA, 'অভিশপ্ত' নীল জার্সিতেই নামছে আর্জেন্টিনা

কানসাসের বেসক্যাম্পে প্র্যাকটিসের পর আর্জেন্টিনা শিবির থেকে ফিফার কাছে সরকারিভাবে আবেদন করা হয়, পরিচিত নীল-সাদা জার্সি পরেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চাইছে তারা। সঙ্গে সঙ্গে ফিফার তরফে জানিয়ে দেওয়া হয়, আর্জেন্টিনার দাবি মানা সম্ভব নয়।

লিওনেল মেসিলিওনেল মেসি
Aajtak Bangla
  • কানসাস,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 11:32 AM IST
  • বুধবার সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড
  • সেই ম্যাচের জার্সি নিয়ে বিতর্ক

বহুল প্রচারিত ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ নেওয়ার যে মোক্ষম সুযোগ এসেছে, তা হাতছাড়া করতে চাইছেন না লিওনেল মেসি। কানসাস ছাড়ার আগে একটি বিষয় নিয়ে ফিফার কাছে আবেদন করেও কোনও সুরাহা পেল না আর্জেন্টিনা। এদিন দুপুরে কানসাসের বেসক্যাম্পে প্র্যাকটিসের পর আর্জেন্টিনা শিবির থেকে ফিফার কাছে সরকারিভাবে আবেদন করা হয়, পরিচিত নীল-সাদা জার্সি নয় নীল অ্যাওয়ে জার্সি পরেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চাইছে তারা। সঙ্গে সঙ্গে ফিফার তরফে সম্মতি জানিয়ে দেওয়া হয়।

সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে সাদা জার্সি পরে। ফলে আর্জেন্টিনাকে খেলতে হবে নীল জার্সি পরে। ফিফার তরফে আবেদন মঞ্জুরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে যাবতীয় প্রতিশোধের আগুন জবলেছে আর্জেন্টিনা শিবিরে। এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা বরাবর নীল জার্সি পরেই খেলেছে। সে ১৯৮৬'তে মারাদোনার ঐতিহাসিক 'হ্যান্ড অব গড', কিংবা শতাব্দীর সেরা গোল হোক। অথবা ৯৮ 'এর বিশ্বকাপে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া। সব ক্ষেত্রেই নিজেদের নীল-সাদা জার্সি পরে খেলার সুযোগ পায়নি আর্জেন্টিনা। ফলে ফিফার তরফে জার্সি বদলানোর আবেদনে সাড়া দেওয়া সেই মিথ ভাঙার সংকল্পকে আতো বাড়িয়েছে। 

তার উপর সবচেয়ে যেটা খুশির খবর, ইংল্যান্ড ম্যাচ খেলার জন্য পুরোপুরি সুস্থ লিওনেল মেসি। সুইজারল্যান্ড ম্যাচের শেষের দিকে মাসলে সামান্য টান ধরেছিল আর্জেন্টাইন অধিনায়কের। ফলে মেসিকে সুস্থ করে তোলার জন্য গত দু'দিন ধরে আর্জেন্টিনার পুরো মেডিক্যাল টিম সর্বক্ষণ ছিল মেসির সঙ্গে। মেসি সুস্থ হলে কী হবে, ইংল্যান্ডের বিরুদ্ধে দলে বেশ কিছু ফুটবলার বদল করার কথা ভাবতে শুরু করেছেন আর্জেন্টাইন কোচ। ৩৯ বছর বয়সে টানা অতিরিক্ত সময় পর্যন্ত খেলায় মেসির ফিটনেসে যে সমস্যা হচ্ছে, সেটা আর্জেন্টিনা শিবিরও। বুঝতে পারছে। ভালো হত একটা ম্যাচে অধিনায়ককে বিশ্রাম দিতে পারলে। 

পরিস্থিতিই এমনই যে ইংল্যান্ডের বষের যাবতীয় পরিকল্পনা তৈরি হচ্ছে লিও-কে কেন্দ্র করেই। মেসিকে প্রথম দলে রেখেই যাবতীয় পরিকল্পনা। তবে স্কালোনির এই মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তার জায়গা পারেদেসের চোট নিয়ে। আগের ম্যাচেই মাসল পুল নিয়ে মাঠ ছেড়েছিলেন। পারেদেস ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন কি না, এদিনই সরকারিভাবে কিছুই জানাতে পারেননি স্কালোনি। তবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনার খেলতে পারেন মন্টিয়েল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement