Advertisement

World Cup 2026: বিশ্বকাপের মধ্যেই বিপাকে মরক্কোর তারকা, কী অভিযোগ?

বিশ্বকাপে (FIFA World Cup 2026) দারুণ ছন্দে মরক্কো (Morocco)। তবে এর মধ্যেই সমস্যায় আচরাফ হাকিমি (Achraf Hakimi)। আইনি লড়াইতে জড়িয়ে পড়লেন পিএসজি (PSG) তারকা হাকিমি। ফ্রান্সের আদালত জানিয়েছে, ২০২৩ সালে করা একটি মামলার ফলে তাঁকে আদালতে আসতে হবে। অনেকদিন ধরেই আইনি প্রক্রিয়া চলছিল। তারপরেই এই নির্দেশ দিয়েছে আদালত। তাদের দাবি, এই মামলার বিচার পাওয়া দরকার।

সেনেগালের শিরোপা কেড়ে নেওয়ার পর আফকন জয়ে মরক্কোর সমর্থকদের উল্লাসসেনেগালের শিরোপা কেড়ে নেওয়ার পর আফকন জয়ে মরক্কোর সমর্থকদের উল্লাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 11:16 PM IST

বিশ্বকাপে (FIFA World Cup 2026) দারুণ ছন্দে মরক্কো (Morocco)। তবে এর মধ্যেই সমস্যায় আচরাফ হাকিমি (Achraf Hakimi)। আইনি লড়াইতে জড়িয়ে পড়লেন পিএসজি (PSG) তারকা হাকিমি। ফ্রান্সের আদালত জানিয়েছে, ২০২৩ সালে করা একটি মামলার ফলে তাঁকে আদালতে আসতে হবে। অনেকদিন ধরেই আইনি প্রক্রিয়া চলছিল। তারপরেই এই নির্দেশ দিয়েছে আদালত। তাদের দাবি, এই মামলার বিচার পাওয়া দরকার।

কী অভিযোগ ছিল হাকিমির বিরুদ্ধে?
৩ বছর আগে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। ২৪ বছর বয়সী এক তরুণী এই অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, প্যারিসে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল এই মরোক্কান ফুটবলারের। সমাজমাধ্যমে আলাপ থেকে তাঁরা একে অন্যের বাড়ি যান ও সেখানেই নাকি তাঁর শারীরিক নির্যাতন করতে চান হাকিমি। এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন পিএসজির এই রাইট ব্যাক। হাকিমির মতে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাঁর অর্থ ভোগ করতেই তাঁর নাম এমন গুরুতর অভিযোগ করেছেন এই তরুণী। তিনি বলেন, গোটা বিষয়টি তাঁর ও তাঁর পরিবারের উপর বিশাল প্রভাব ফেলেছে। কিন্তু তিনি ট্রায়াল দেবেন। তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।

২০২৩ থেকে চলছে তদন্ত
অভিযোগ ২০২৩ সালে করা হলেও দীর্ঘ তিন বছর ধরে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তদন্ত করেছে ফরাসি পুলিশ। ভার্সেইয়ের এক আদালতের মতে, হাকিমির বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করা যেতে পারে। পর্যাপ্ত প্রমানের ভিত্তিতে এই অভিযোগ করা যাবে। অর্থাৎ এবার, প্রায় ৩ বছর পর শুরু হবে বিচার প্রক্রিয়া। আজ স্কটল্যান্ডকে ১-০ হারিয়েছে মরোক্কো। তারা ড্র করেছে ব্রাজিলের সঙ্গেও। এই মুহূর্তে বিশ্বকাপের গ্ৰুপ সি-তে দ্বিতীয় স্থানেই রয়েছেন হাকিমিরা। আশা করা হচ্ছে, রাউন্ড অফ ৩২ এ পৌঁছে যাবেন তাঁরা। তবে সেসবের আগেই, বিশ্বকাপের আগেই বিপাকে এই বিখ্যাত ফুটবলার।

মরক্কো এখন গ্রুপ সি-তে ২ নম্বরে আছে, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে।  ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে ব্রাজিল +৩ নিয়ে এগিয়ে, মরক্কোর +১। ফেয়ার প্লে পয়েন্টে মরক্কো ০, ব্রাজিল -২, তাই গোল পার্থক্য সমান হলে মরক্কো এগিয়ে যেত। মরক্কো এখন নকআউটে ওঠার খুব কাছে। হাইতির বিপক্ষে ড্র করলেও তাদের সম্ভাবনা থাকবে, তবে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হবে যদি ব্রাজিল স্কটল্যান্ডের কাছে পয়েন্ট হারায়।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement