Advertisement

World Cup 2026 Por vs Cro: 'দুই তারকার লাস্ট ডান্স', মদ্রিচ vs রোনাল্ডো লড়াইয়ে এগিয়ে কে?

কাল ভোরে লাস্ট ডান্স। দুই তারকার একজন হারবেন। আর তিনিই হয়ত বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে। দুই তারকার কাছেই এই ম্যাচ খুবই আবেগের। দেশের হয়ে হয়ত শেষবার নামা। কথা হচ্ছে লুকা মদ্রিচ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও পর্তুগাল। শেষ ষোলয় জায়গা পাবে কোন দল? আর কারা বিদায় নেবে?

গোলশূন্য ড্রয়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগালগোলশূন্য ড্রয়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 4:14 PM IST

কাল ভোরে লাস্ট ডান্স। দুই তারকার একজন হারবেন। আর তিনিই হয়ত বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে। দুই তারকার কাছেই এই ম্যাচ খুবই আবেগের। দেশের হয়ে হয়ত শেষবার নামা। কথা হচ্ছে লুকা মদ্রিচ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও পর্তুগাল। শেষ ষোলয় জায়গা পাবে কোন দল? আর কারা বিদায় নেবে?

দুই দল এর আগে ১০বার বিভিন্ন টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে। সেখানে এগিয়ে পর্তুগাল। তবে বিশ্বকাপের মঞ্চে এটাই তাঁদের প্রথম দেখা। ১৯৯৬ সালের ইউরো কাপে প্রথমবার এই দুই দল মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগাল ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারায়। ক্রোয়েশিয়ার একমাত্র জয়টা আসে ৮ জুন ২০২৪-এ প্রীতি ম্যাচে পর্তুগালকে ২-১ ব্যবধানে হারায় ক্রোয়েশিয়া। শেষ ৫ বার দেখায় পর্তুগাল ৩টি ম্যাচে জয় পেয়েছে। ২টি ম্যাচ ড্র করেছে। শেষ ম্যাচে ১৮ নভেম্বর ২০২৪ সালে নেশনস লিগে ক্রোয়েশিয়া ও পর্তুগাল  ১-১ গোলে ড্র করে। 

তবে দুই তারকাই কিন্তু দারুণ সফল এই ম্যাচে। Cristiano Ronaldo ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচে ২ টি গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছেন। ৫টা ম্যাচ জিতেছেন। ১০০% জয়ের রেকর্ড। অন্যদিকে Luka Modrić পর্তুগালের বিরুদ্ধে ৬ ম্যাচে ১টি গোল পেয়েছেন। তবে কোনও অ্যাসিস্ট নেই। ১টি ম্যাচ জিতেছেন। 

দুই দলের বিশ্বকাপ রেকর্ড 
পর্তুগাল - বিশ্বকাপ রেকর্ড
সেরা সাফল্য: ৩য় স্থান - ১৯৬৬, ৪র্থ স্থান - ২০০৬
২০২৬ বিশ্বকাপ: গ্রুপ K থেকে রানার্স-আপ হয়ে নকআউটে। ৩ ম্যাচে ১ জয়, ২ ড্র, ৫ পয়েন্ট
গ্রুপ পর্ব ২০২৬: DR Congo ১-১, Uzbekistan ০-৫ জয়, Colombia ০-০ 

ক্রোয়েশিয়া - বিশ্বকাপ রেকর্ড
সেরা সাফল্য: রানার্স-আপ - ২০১৮, ৩য় স্থান - ১৯৯৮ ও ২০২২
২০২৬ বিশ্বকাপ: গ্রুপ L থেকে রানার্স-আপ হয়ে নকআউটে। ৩ ম্যাচে ২ জয়, ১ হার, ৬ পয়েন্ট
গ্রুপ পর্ব ২০২৬: England ৪-২ হার, Panama ১-০ জয়, Ghana ২-১ জয় 

Advertisement
Read more!
Advertisement
Advertisement