Advertisement

World Cup 2026 Zee5: চলতে চলতে বন্ধ ব্রাজিল-মরক্কো ম্যাচ, ফের ক্ষোভের মুখে Zee

ব্রাজিল বনাম মরক্কো (Brazil vs Morocco) ম্যাচ চলতে চলতেই হঠাৎ বন্ধ হল জি ফাইভের (Zee5) সম্প্রচার। বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচের সপ্তম মিনিটে এই ঘটনা ঘটে। যা নিয়ে ফের সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে জি এন্টারটেনমেন্টকে। সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে যেতে থাকে। প্রায় মিনিট তিনেক পর স্ট্রিমিং ফের শুরু হলেও ফুটবল সমর্থকরা খুশি হতে পারছেন না এবারের বিশ্বকাপ নিয়ে। 

ব্রাজিল বনাম মরোক্কোব্রাজিল বনাম মরোক্কো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 4:31 AM IST

ব্রাজিল বনাম মরক্কো (Brazil vs Morocco) ম্যাচ চলতে চলতেই হঠাৎ বন্ধ হল জি ফাইভের (Zee5) সম্প্রচার। বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচের সপ্তম মিনিটে এই ঘটনা ঘটে। যা নিয়ে ফের সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে জি এন্টারটেনমেন্টকে। সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে যেতে থাকে। প্রায় মিনিট তিনেক পর স্ট্রিমিং ফের শুরু হলেও ফুটবল সমর্থকরা খুশি হতে পারছেন না এবারের বিশ্বকাপ নিয়ে। 

কী কী অভিযোগ?
প্রথমত সাবস্ক্রিপশন নিয়ে অভিযোগ আছে। কারণ, বিশ্বকাপের সব ম্যাচ দেখতে গুনতে হচ্ছে ৮০০ টাকা। প্ল্যান অ্যাকটিভ থাকলেও এই বিরাট অঙ্কের টাকা দিয়েও দেখা যাচ্ছে মাত্র একটা ডিভাইসে। অর্থাৎ ভাগ করে দেখার সুযোগও নেই ফুটবল অনুরাগীদের সামনে। জি ফাইভের একটি বার্ষিক প্ল্যানও রয়েছে। ১৬৯৯ টাকার সেই সাবস্ক্রিপশনে ৪টি স্ক্রিনে দেখা যাবে খেলা। বিশ্বকাপ দেখতে পারবেন 4K আলট্রা HD স্ট্রিমিংয়ে। ডলবি সাউন্ডও পাওয়া যাবে।

দ্বিতীয়ত, অনেকেই বলছেন ছবির কোয়ালিটি বা মান একেবারেই ভাল নয়। তাঁরা উদাহরন টানছেন জিও হটস্টারের সঙ্গে। তবে মাথায় রাখতে হবে, জিও হটস্টার দেখাতে চাইলেও, তাঁরা যথেষ্ট টাকা দিতে রাজি হননি। এর ফলেই ভারতে সম্প্রচার নিয়ে সমস্যা তৈরি হয়। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগেই জানা যায় জি দেখাবে এবারের বিশ্বকাপ। 

তৃতীয়ত, ব্রাজিলের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে মরক্কো, যে সময় সেলকাও সমর্থকদের হৃদয় প্রায় মুখের কাছে চলে এসেছিল। আর সেই সময়ই, বন্ধ হয় স্ট্রিমিং। রিফ্রেস করেও একই জায়গায়তেই দাঁড়িয়ে ছিল স্ট্রিমিং। এরপরেই ক্ষোভ আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক অভিযোগে বিদ্ধ জি এন্টারটেনমেন্ট। 

Read more!
Advertisement
Advertisement