Advertisement

ZEE5 Buffering Issue: ফিফা বিশ্বকাপ দেখতে গিয়ে ভোগান্তি, ZEE5-এ বাফারিং, ক্র্যাশে ক্ষুব্ধ ফ্যানেরা, সমাধান কীভাবে?

ZEE5-এ বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে গিয়েই বিপত্তি। অনেকেরই অভিযোগ, ম্যাচ দেখার সময় অ্যাপে লগইন হয়নি। বাফারিং হয়েছে, অ্যাপ ক্র্যাশ করেছে।

জি৫ বাফারিংয়ের সমস্যাজি৫ বাফারিংয়ের সমস্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 7:23 AM IST
  • ZEE5-এ বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে গিয়েই বিপত্তি
  • ম্যাচ দেখার সময় অ্যাপে লগইন হয়নি
  • বাফারিং হয়েছে, অ্যাপ ক্র্যাশ করেছে

ফুটবলের মহারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু উদ্বোধনী ম্যাচ দেখতে গিয়েই মাথা গরম সাধারণ ফুটবলপ্রেমীদের। কারণ, রাতে বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5-এ একের পর এক গ্লিচ দেখা যায়। তার ফলে ম্যাচ দেখতে গিয়ে সমস্যায় পড়েন সাবস্ক্রাইবাররা। পাশাপাশি এই সংস্থার বিতর্কিত সাবস্ক্রিপশন নীতির কারণে সেই আনন্দ অনেকটাই মাটি হয়ে যায় বলে অভিযোগ। যার ফলে ক্ষুব্ধ দর্শকরা সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তোলেন।

যতদূর খবর, বিশ্বকাপের প্রথম ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হওয়ার অনেক আগেই সমস্যা শুরু হয়। অনেক গ্রাহক অভিযোগ করেন, ZEE5-এর ৭৯৯ টাকার ফিফা বিশ্বকাপ প্যাকেজে আগে যেখানে তিনটি ডিভাইসে একসঙ্গে স্ট্রিমিংয়ের সুবিধা ছিল। কিন্তু হঠাৎ করে সেই প্যাকেজে একটি ডিভাইস করে দেওয়া হয়েছে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে আবার তিন-ডিভাইসের সুবিধা ফিরিয়ে আনে সংস্থাটি। কিন্তু তাতেও একটুও ক্ষোভ কমেনি।

দর্শকের নিন্দা

অনেক ফুটবলপ্রেমী প্রশ্ন তোলেন ৭৯৯ টাকার সাবস্ক্রিপশন মূল্য নিয়ে। তাঁদের বক্তব্য, অধিকাংশ দর্শক শুধুমাত্র বিশ্বকাপ দেখার জন্যই এই প্যাকেজ কিনছেন। ZEE5-এর অন্যান্য কনটেন্টের জন্য নয় তাঁরা এই প্যাকেজ নেননি। তাই এত দাম অযৌক্তিক।

লাইভ স্ট্রিমিং নিয়েও ঝামেলা
ম্যাচ শুরুর সময় ঘনিয়ে আসতেই সংস্থার বিরুদ্ধে অভিযোগ আরও বাড়তে থাকে। বহু ব্যবহারকারী জানান, অ্যাপ বারবার ক্র্যাশ করছে। সার্ভার ডাউন থাকছে। যার ফলে লাইভ ম্যাচ দেখতে পারেননি তাঁরা।

কী বলছে দর্শকেরা?

ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬ লাইভস্ট্রিমিংয়ে কী কী সমস্যা দেখা দিয়েছে?

  • লাইভ ম্যাচ চলাকালীন ভিডিও ফ্রিজ হয়ে গিয়েছে। কারও কারও বারবার বাফারিং হয়েছে।
  • অ্যাপে লগ-ইন করতে এবং অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে সমস্যা হয়েছে।
  • ম্যাচ শুরুর সময় সার্ভার ডাউন হয়ে গিয়েছে। যার ফলে সাময়িক পরিষেবা বন্ধ হয়ে যায়।
  • 4K স্ট্রিমিং ফিচার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটা ছিল না।
  • প্রিমিয়াম গ্রাহকদের জন্য ডিভাইস লিমিট নিয়ে ঝামেলা।

যদিও সব গ্রাহক এই সব সমস্যার মুখে পড়েননি। তবে অনেককেই জটিলতার মুখে পড়তে হয়েছে।

সমস্যার সমাধান কীভাবে?
অভিযোগের জেরে ZEE5 দর্শকদের জন্য কিছু ট্রাবলশুট করার কিছু রাস্তা জানিয়েছে-

স্মার্ট টিভি ও স্ট্রিমিং ডিভাইসের জন্য:
টিভির অ্যাপ সেটিংসে গিয়ে ZEE5 অ্যাপের 'ক্লিয়ার ক্যাশে অ্যান্ড ডেটা' অপশন ব্যবহার করুন।
কিন্তু তারপরও সমস্যা থাকলে অ্যাপটি আনইনস্টল করে আবার ইনস্টল করুন।

Advertisement

কম্পিউটার বা ল্যাপটপে দেখলে:
ব্রাউজারের কুকিজ এবং ব্রাউজিং হিস্ট্রি সম্পূর্ণ মুছে ফেলুন।
গুগল ক্রোম, মাইক্রোসফল এজ বা সাফারির লেটেস্ট আপডেট ব্যবহার করুন।
অ্যাড ব্লকার বা কাস্টম ডিএনএস সাময়িকভাবে বন্ধ রাখুন।

ডিভাইস লিমিটে সমস্যা হলে:
সব ডিভাইস থেকে লগআউট করে নতুন করে লগ-ইন করুন। তাহলেই এই অ্যাপে ঠিক ঠাক খেলা দেখতে পারবেন। 

 

Read more!
Advertisement
Advertisement