ফুটবল ইতিহাসের এক চিরস্মরণীয় ম্যাচের সাক্ষী হতে চলেছে কলকাতা। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। এমনটাই ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ৩০ শে জুলাই মোহনবাগান দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্রীড়ামন্ত্রী জানান, 'আগামী ৩ অক্টোবর আমরা সকলে মিলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ দেখতে চলেছি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ব্রাজিল ফুটবল কনফিডারেশনকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিগত কয়েকদিন ধরেই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। আজ এই মঞ্চ থেকে ঘোষণা করছি যে ভারত বনাম ব্রাজিল হতে চলেছে কলকাতাতেই। পুজোর আগেই আমরা নীল জার্সি পরে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দেখতে চলেছি।'