Advertisement

Super Cup 2023: সুপার কাপের সূচি ঘোষণা, ইস্টবেঙ্গল-মোহনবাগানের কবে ম্যাচ?

আইএসএল (ISL) এখনও শেষ হয়নি। প্লে অফের খেলা শেষ হওয়ার পর এবার সেমিফাইনালের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। তারমধ্যেই সুপার কপের (Super Cup 2023) সূচী ঘোষণা করে দিল ফেডারেশন (AIFF)। এবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কেরলে। আই লিগ (I League) ও আইএসএল-এর মোট ১৬টি দল এবারের প্রতিযোগিতায় মূল পর্বে অংশ নেবে। সুপার কাপ জয়ী দল এএফসি কাপে (AFC Cup) খেলার সুযোগ পাবে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরামোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Mar 2023,
  • अपडेटेड 9:18 PM IST
  • ঘোষিত হল সুপার কাপের সূচী
  • কবে কবে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ?

আইএসএল (ISL) এখনও শেষ হয়নি। প্লে অফের খেলা শেষ হওয়ার পর এবার সেমিফাইনালের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। তারমধ্যেই সুপার কপের (Super Cup 2023) সূচী ঘোষণা করে দিল ফেডারেশন (AIFF)। এবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কেরলে। আই লিগ (I League) ও আইএসএল-এর মোট ১৬টি দল এবারের প্রতিযোগিতায় মূল পর্বে অংশ নেবে। সুপার কাপ জয়ী দল এএফসি কাপে (AFC Cup) খেলার সুযোগ পাবে।

এবারের প্রতিযোগিতায় ১১টি ইন্ডিয়ান সুপার লিগের দল ও ১০টি আইলিগের দল খেলার সুযোগ পাবে। যদিও আইএসএল-এর ১১টি দল সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে। আইলিগ জয়ী রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিও মূলপর্বে খেলবে। তবে দ্বিতীয় থেকে অষ্টম স্থানে থাকা দলগুলিকে মূলপর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। মোট ৮টি দল যোগ্যতা অর্জন পর্ব খেলবে। সেখান থেকে প্রথম ৪টি দল সুযোগ পাবে মূল পর্বের ম্যাচ খেলার। ৩ এপ্রিল থেকে যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে। মূল পর্বের খেলা শুরু হবে ৮ এপ্রিল থেকে।

চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। গ্রুপ এ-তে রয়েছে, বেঙ্গালুরু এফসি, কেরল ব্লাস্টার্স এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। এই মরশুমে আই লিগে দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকান খেলবে নবম স্থানে থাকা রাজস্থান ইউনাইটেড ও দশম স্থানে থাকা মহামেডান স্পোর্টিং স্থানে থাকা দলের মধ্যে খেলায় বিজয়ী দলের বিরুদ্ধে। সেই ম্যাচ যারা জিতবে তারা এই গ্রুপের চতুর্থ দল হবে। ইস্টবেঙ্গল (East Bengal) রয়েছে গ্রুপ বিতে। হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি, ইস্টবেঙ্গল ছাড়াও আই লিগের চতুর্থ স্থানে থাকা ট্রাউ এফসি ও সপ্তম স্থানে থাকা আইজল এফসি-এর মধ্যে বিজয়ী দল যোগ দেবে এই গ্রুপে। 

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) খেলবে গ্রুপ সি-তে। মোহনবাগানের পাশাপাশি এই গ্রুপে রয়েছে জামসেদপুর এফসি। এফসি গোয়া। এই গ্রুপে যোগ দেবে আই লিগের তৃতীয় স্থানে থাকা গোকুলাম কেরল এফসি ও অষ্টম স্থানে থাকা নেরোকা এফসি-র মধ্যে ম্যাচের বিজয়ী দল।  

Advertisement

গ্রুপ ডি-তে থাকছে মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়েন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি। এ ছাড়া আইলিগে পঞ্চম স্থানে থাকা রিয়াল কাশ্মীর ও ষষ্ঠ স্থানে থাকা চার্চিল ব্রাদার্স-এর ম্যাচে বিজয়ী দল যোগ দেবে এই গ্রুপে। 

সুপার কাপে এটিকে মোহনবাগানের সূচী

১০ এপ্রিল- মোহনবাগান বনাম গোকুলাম ও নেরোকা ম্যাচের বিজয়ী দল

১৪ এপ্রিল- মোহনবাগান বনাম জামসেদপুর এফসি।

১৮ এপ্রিল- মোহনবাগান বনাম এফসি গোয়া

ইস্টবেঙ্গলের ম্যাচের সূচী- 
৯ এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি

১৩ এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি

১৭ এপ্রিল- ট্রাউ ও আইজল ম্যাচের বিজয়ী  দলের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।  

Read more!
Advertisement
Advertisement