Advertisement

Lionel Messi: FIFA-র বর্ষসেরা ফুটবলার মেসি, যোজন দূরে এমবাপে

আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করা অধিনায়ক লিওনেল মেসি ফিফা পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এই সময়ে তিনি ফরাসি তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন। গত বছরের ফুটবল বিশ্বকাপে নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি ও এমবাপে।

FIFA বর্ষসেরা ফুটবলারের খেতাব মেসিরFIFA বর্ষসেরা ফুটবলারের খেতাব মেসির
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Feb 2023,
  • अपडेटेड 8:57 AM IST

আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করা অধিনায়ক লিওনেল মেসি ফিফা পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এই সময়ে তিনি ফরাসি তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন। গত বছরের ফুটবল বিশ্বকাপে নিজ নিজ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি ও এমবাপে।

ফিফার সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি। মহিলা  বিভাগে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ খেলোয়াড় অ্যালেক্সিয়া পুটেলাসকে এই পুরস্কার দেওয়া হয়েছে।  দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিওনেল মেসি। সেইসঙ্গে , তিনি পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনান্ডো  এবং পোল্যান্ডের রবার্ট লেভান্ডোস্কির সঙ্গে এই কৃতীত্ব ভাগ করে নিলেন, এর দুজনেই আগে  দুবার এই খেতাব দখল করেছিলেন। 

 

পিএসজি ক্লাবের হয়ে খেলা মেসি এর আগে ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন। ২০১৬ এবং ২০১৭ সালে টানা দুই বছর এই পুরস্কার জিতেছেন রোনাল্ডো। যেখানে লেভান্ডোস্কি এটি ২০২০ এবং ২০২১ সালে দখল করেছিলেন। 

গত বছর কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ঐতিহাসিক পারফরম্যান্স করা লিওনেল মেসির এবার মূল লড়াই ছিল ফরাসি তারকা  কিলিয়ান এমবাপের সঙ্গে। মেসি পেয়েছেন ৫২ আর এমবাপ্পে পেয়েছেন ৪৪ পয়েন্ট। ৩৫ বছর বয়সী লিওনেল মেসি ২১১ ফিফা সদস্য দেশ থেকে নির্বাচিত সাংবাদিক, অনলাইন ভক্তদের ভোটে বাছাই সেরা বাছাই হলেন। 

গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত  দুইবার ফিফা শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি, রোনাল্ডো  লেভান্ডোস্কি। ২০১৬ সাল থেকে এই পুরস্কারের আয়োজন করা হচ্ছে । 

Read more!
Advertisement
Advertisement