
ক্রিকেট মাঠে এমন অনেক ঘটনা ইনেক সময়ই দেখা যায় যা দেখে ভক্তরা আনন্দ পান, কখনো তা দারুণ হাসায় ফ্যানদের। অনেক সময় আরও নানা ধরনের ঘটনা ঘটে। কিন্তু এবার দেখা গেল ভিন্ন দৃশ্য।
ইংল্যান্ডের ভিলেজ ক্রিকেটে এক ব্যাটসম্যান এমন কাজ করলেন, যা দেখে আম্পায়ারসহ বাকি খেলোয়াড়রাও হাসতে শুরু করে দিলেন। কেউ হাসি থামাতে পারেনি। আসলে, এই ব্যাটসম্যান প্যাড না পরেই ক্রিজে পৌঁছে গিয়েছিলেন। আর এই কথা বেমালুম ভুলেও গিয়েছিলেন তিনি। এই ভিডিও দেখে হাসতে শুরু করে দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। দারুণ ভাবে ভাইরাল হচ্ছে এই ভিডিও।
গার্ড নেওয়ার সময় ভুল মনে করিয়ে দিলেন আম্পায়ার
সাউথেন্ড সিভিক ক্রিকেট ক্লাবের খেলোয়াড় মার্টিন হিউজ। মার্টিনের ব্যাট করতে নামার কথা থাকলেও প্যাড না পরেই মাঠে নামেন তিনি। মিডল স্টাম্পের গার্ড নেওয়ার জন্য আম্পায়ারের সঙ্গে কথা বলতে যান তিনি। এই সময় আবার আম্পায়ারও মোবাইলে কথা বলতে ব্যস্ত ছিলেন। তবে সঙ্গে সঙ্গেই তিনি খেয়াল করেন, তারপর ব্যাটসম্যানকে প্যাড পরার কথা মনে করিয়ে দেন।
আরও পড়ুন: বিরাটকে বাদ দেওয়া উচিত? পন্টিং বললেন, 'আমি নির্বাচক হলে...'
আরও পড়ুন: ভারত VS পাকিস্তান ম্যাচ শীঘ্রই? এশিয়া কাপ হতে পারে ভারতেই
ব্যাটসম্যান তৈরি হওয়ার সময় পাননি
এ বিষয়ে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন- 'একজন সতীর্থের কারণে তাঁকে প্রস্তুতি না নিয়েই ব্যাট করতে নামতে হয়েছিল।' একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- 'এতে এই ব্যাটসম্যানের কোনো দোষ নেই। তিন বলে দুই উইকেট পড়ে যাওয়ায় প্রস্তুতির সময় পাননি তিনি।' আসলে সেই ইনিংসের ৫ম ওভারের প্রথম তিন বলেই পড়েছিল দুটি উইকেট। এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন মার্টিন।