Advertisement

Bengal Cricketer Accused: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলার তারকা ক্রিকেটার অভিষেক পোড়েলের (Abishek Porel) বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এই ক্রিকেটারের বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন এক ডাক্তারি পড়ুয়া তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন তারকা ক্রিকেটার। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন অভিষেক। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 6:02 AM IST

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলার তারকা ক্রিকেটার অভিষেক পোড়েলের (Abishek Porel) বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এই ক্রিকেটারের বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন এক ডাক্তারি পড়ুয়া তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন তারকা ক্রিকেটার। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন অভিষেক। 

কী অভিযোগ অভিষেকের বিরুদ্ধে?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু'জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তার জেরেই এই অভিযোগ দায়ের হয়েছে। যদিও তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ভিত্তিহীন। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, গত তিন বছর ধরে ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর। তাঁদের বিয়ে হবে বলেও ঠিক ছিল। কিন্তু বছর দেড়েক আগে অভিষেকের সঙ্গে অভিযোগকারিণীর সম্পর্কে অবনতি ঘটে। সেবারও বিষয়টি থানা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু ওই তরুণী সেসময়ে অভিযোগ দায়ের করেননি। এবার অবশ্য পুলিশি অভিযোগ দায়ের হল। জানা গিয়েছে, মঙ্গলবার মায়ের সঙ্গে মগরা থানায় যান ওই ডাক্তারি পড়ুয়া। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি মারধর এবং ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে অভিষেকের বিরুদ্ধে।

তদন্ত শুরু হয়েছে
ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার আইসি সৌমেন বিশ্বাসের সঙ্গে আলোচনা করেন গোটা বিষয়টি নিয়ে। তারকা ক্রিকেটারের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনাও করেন তিন পুলিশ আধিকারিক। শুরু হয়েছে তদন্তও। তবে এখনই কোনও পদক্ষেপ করেনি পুলিশ। 'আমরা একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি।' একজন পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন।

কী জানালেন অভিষেক?

যদিও গোটা বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। বর্তমানে তিনি রয়েছেন বেঙ্গালুরুতে। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।' আইপিএল শেষ হয়েছে, আপাতত পরিবার নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক। অভিযোগ দায়ের হলেও এখনও পুলিশের তরফ থেকে কোনও বার্তা পাননি তিনি। তদন্ত শুরু হলে গোটা বিষয়টি পুলিশের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement