Advertisement

Ranji Trophy 2022:দারুণ প্রত্যাবর্তন, চতুর্থ ইনিংসে ৩৫০ রান করে জিতল বাংলা

অসাধারন প্রত্যাবর্তন বাংলার। প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে গুটিয়ে যাওয়ার পর বরোদা বিরুদ্ধে চার উইকেটে জিতল বাংলা। প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে বরোদা। বাংলার দুই বোলার ইশান পোড়েলের চার উইকেট ও আকাশ দীপের দুই উইকেটের সৌজন্যে মাত্র ১৮১ রানে শেষ হয় তাদের ইনিংস। সবচেয়ে বেশি রান করেন উইকেট কিপার মিতেশ প্যাটেল। ৬৬ রান করেন তিনি। অধিনায়ক কে দেভদার ৩১ রান করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে ৮৮ রানেই সব উইকেট হারায় বাংলা।

অসাধারণ বোলিং ইশানের অসাধারণ বোলিং ইশানের
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Feb 2022,
  • अपडेटेड 3:02 PM IST

অসাধারন প্রত্যাবর্তন বাংলার। প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে গুটিয়ে যাওয়ার পর বরোদা বিরুদ্ধে চার উইকেটে জিতল বাংলা (CAB)। প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে বরোদা। বাংলার দুই বোলার ইশান পোড়েলের (Ishan Porel) চার উইকেট ও আকাশ দীপের দুই উইকেটের সৌজন্যে মাত্র ১৮১ রানে শেষ হয় তাদের ইনিংস। সবচেয়ে বেশি রান করেন উইকেট কিপার মিতেশ প্যাটেল। ৬৬ রান করেন তিনি। অধিনায়ক কে দেভদার ৩১ রান করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে ৮৮ রানেই সব উইকেট হারায় বাংলা। সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েল দুইজনেই ২১ রান করেন। এটাই বাংলার ইনিংসে সবচেয়ে বেশী রান। পাঁচ উইকেট নেন অতিথি শেঠ। তিন উইকেট মেরিওয়ালার। 

দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে সব উইকেট হারায় বরোদা। মিতেশ হাফ সেঞ্চুরি করেন। ১০০ বলে ৫৭ করে আউট হন তিনি। ৪১ রান করে আউট হন দেভদার। ৩৯ রান করেন প্রত্যুষ কুমার। দ্রুভ প্যাটেল আউট হন ৩৪ রান করে। দ্বিতীয় ইনিংসেও সফল ইশান পোড়েলের ও আকাশ দীপের জুটি। তিনটি করে উইকেট পান দুই জনেই। দু'টি উইকেট মুকেশ কুমারের। একটি উইকেট শাহবাজ আহমেদের। পাহাড় প্রমাণ স্কোরের সামনে দাড়িয়েও চাপে পড়েননি বাংলার ব্যাটাররা। 

অধিনায়কোচিত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরন। ৭৯ রান করে আউট হন তিনি। তবে অপর ওপেনার সুদীপ ২৭ রান করে আউট হন। ঋত্বিক চট্টোপাধ্যায় প্রথম বলেই আউট হন। ব্যর্থ হন সুদীপ চট্টোপাধ্যায় (১৮) ও মনোজ তিওয়ারিও। ৬১ বল খেলে ৩৭ রান করে আউট হন তিনি। এরপর ১০৮ রানের জুটি গড়ে তোলেন অভিষেক পোড়েল ও শাহাবাজ আহমেদ। ৭১ রান করে অপরাজিত থাকেন শাহাবাজ। আর অন্যদিকে অভিষেক করেন ৫৩ রান। ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৫০ রান তুলে ফেলে বাংলা।   

Read more!
Advertisement
Advertisement