Advertisement

Bindyarani Devi Silver Medal Commonwealth Games 2022: কমনওয়েলথে ভারতের চতুর্থ পদক জয়, ভারোত্তোলনে রুপো জিতলেন বিন্দিয়ারানি দেবী

Bindyarani Silver Medal: কমনওয়েলথ গেমস ২০২২-এ চতুর্থ পদক জিতল ভারত। বিন্দিয়ারানি দেবী মহিলাদের ওয়েটলিফটিংয়ে ৫৫ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতেছেন। বিন্দিয়ারানি স্ন্যাচে ৮৬ স্কোর করেন, ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ স্কোর করেন। অর্থাৎ তিনি মোট ২০২ কেজি স্কোর করে রুপোর পদক জিতেছেন।

ভারোত্তোলনে রুপো জিতলেন বিন্দিয়ারানি দেবী (ফাইল ছবি)ভারোত্তোলনে রুপো জিতলেন বিন্দিয়ারানি দেবী (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2022,
  • अपडेटेड 7:28 AM IST
  • কমনওয়েলথ গেমস ২০২২-এ চতুর্থ পদক জিতল ভারত
  • বিন্দিয়ারানি দেবী মহিলাদের ওয়েটলিফটিংয়ে ৫৫ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতেছেন
  • তিনি মোট ২০২ কেজি স্কোর করে রুপোর পদক জিতেছেন

Bindyarani Silver Medal: কমনওয়েলথ গেমস ২০২২-এ (Commonwealth Games 2022) চতুর্থ পদক জিতল ভারত। বিন্দিয়ারানি দেবী (Bindyarani) মহিলাদের ওয়েটলিফটিংয়ে ৫৫ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতেছেন। বিন্দিয়ারানি স্ন্যাচে ৮৬ স্কোর করেন, ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ স্কোর করেন। অর্থাৎ তিনি মোট ২০২ কেজি স্কোর করে রুপোর পদক জিতেছেন।

ওয়েটলিফটিংয়ে জয়ের পর উচ্ছ্বসিত বিন্দিয়ারানি দেবী। বলেন- "আমি প্রথমবার কমনওয়েলথে খেলে ও রুপো জিতে আমি খুব খুশি। আজ আমার জীবনের সেরা পারফরম্যান্স ছিল। তবে সোনা আমার হাত থেকে ছিটকে গেল।..... পরের বার আরও ভালো করার চেষ্টা করব।"

বিশেষ বিষয় হল কমনওয়েলথ ২০২২-এ ভারত এখনও পর্যন্ত চারটি পদক পেয়েছে, চারটি পদকই এসেছে ওয়েটলিফলিংয়ে। টোকিও অলিম্পিকে রুপোর পদক জয়ী মীরাবাই চানু ৪৯ কেজি ওজন বিভাগে সোনা জিতেছেন। অন্যদিকে, সংকেত মহাদেব এবং গুরুরাজা পূজারি যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতে সফল হন।

কেমন ছিল বিন্দিয়ারনির যাত্রা

মণিপুরের বিন্দিয়ারানি দেবী স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) কেন্দ্রে তাঁর প্রশিক্ষণ নেন। কিন্তু করোনা মহামারির কারণে কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে, বিন্দিয়ারানি অনিতা চানুর নির্দেশনায় প্রশিক্ষণ নেন, যিনি তারকা ভারোত্তোলক মীরাবাই চানুর কোচ ছিলেন।

বিন্দিয়ারানি দেবী মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত ২০১৬ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে তার আন্তর্জাতিক আত্মপ্রকাশ করেন এবং দশম স্থান অর্জন করেন। ২৩ বছর বয়সী বিন্দিয়ারানি দেবী ২০১৯ সালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। ২০১৯ সালে, বিন্দিয়ারানি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছিলেন।

Read more!
Advertisement
Advertisement