Advertisement

Damayanti Sen Shooter: অবশেষে খোঁজ মিলল দময়ন্তীর, কোথায় পাওয়া গেল শুটারকে?

৩ দিন পর অবশেষে সন্ধান মিলল রাইফেল শুটার দময়ন্তী সেনের। সোশ্যাল মিডিয়ায় তার কোচ এবং মা জানিয়েছেন, মে সুস্থ অবস্থাতেই উদ্ধার হয়েছে। বাবা ধন্যবাদ জানিয়েছেন পুলিশ ও ক্রীড়ামন্ত্রীকে।

দময়ন্তী সেন দময়ন্তী সেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 10:03 AM IST
  • সন্ধান মিলল রাইফেল শুটার দময়ন্তী সেনের
  • রামকৃষ্ণ ঘাট থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে
  • সোশ্যাল মিডিয়ায় তাঁর কোচ এবং মা নিশ্চিত করেছেন

অবশেষে খোঁজ মিলল রাইফেল শুটার দময়ন্তী সেনের। প্রায় ৩ দিন পর উদ্ধার করা গিয়েছে তাকে। শনিবার ভোরবেলা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে খুঁজে পাওয়া দিয়েছে এই তরুণী ক্রীড়াবিদকে। নিখোঁজ দময়ন্তীকে খোঁজার জন্য একটি SIT গঠন করা হয়েছে। 

দময়ন্তীর কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় স্তরের শুটার জয়দীপ কর্মকার জানিয়েছে, সুস্থ অবস্থাতেই পাওয়া গিয়েছে শুটারকে। মেয়ের বাড়ি ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার মা মৌমিতা রায় সেনও।

বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল শুটার দময়ন্তী সেন। মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে। বাড়ির সামনের দোকানে কেনাকাটা করতে গিয়েছিল, তারপর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি তাকে। শেষ দেখা গিয়েছিল হাওড়া স্টেশনে। শুক্রবার পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ইন্দ্রনীল খাঁ-এর সঙ্গে দেখা করেন দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন। তাকে খোঁজার জন্য হাওড়া সিটি পুলিশের চারটি দল গঠনও করে।

দময়ন্তীর মা লেখেন, ‘আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে আমার মেয়ে দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে। ঈশ্বরের অসীম কৃপায় সে আমাদের কাছে ফিরে এসেছে।’ 

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় লোকজনই দময়ন্তীকে রামকৃষ্ণ ঘাটে দেখতে পেয়ে খবর দেন। তবে সে কোথায় ছিল, কেন নিখোঁজ ছিল, তা নিয়ে পরিবারের লোকজন এখনও কিছু বলতে চাননি। দময়ন্তীর বাবার ধ্রুবজ্যতি সেন বলেন, ‘মেয়েকে পাওয়া গিয়েছে। আমি এখন বেশি কিছু বলতে পারব না।’ পুলিশ সূত্রে খবর, দময়ন্তী কোথায় এবং কেন গিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

 

Read more!
Advertisement
Advertisement