Advertisement

ISL-এ ছাড়পত্র পাওয়া অভিষেকের ক্লাবে রাজ্যে পালাবদলের প্রভাব পড়বে? জানালেন ডায়মন্ড হারবার কর্তা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজনৈতিক নেতাদের পৃষ্টপোষকতায় বেড়ে ওঠা দলগুলির কী হবে, সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে নানা মহলে। বিশেষ করে কী হবে ডায়মন্ড হারবার এফ সি-র ভবিষ্যৎ? তা জানতে মুখিয়ে রয়েছেন তাঁরা। আই লীগ তৃতীয় ডিভিশন থেকে আইএসএলে পদার্পণের পরে সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে।

ডায়মন্ড হারবার এফসিডায়মন্ড হারবার এফসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2026,
  • अपडेटेड 12:46 PM IST

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজনৈতিক নেতাদের পৃষ্টপোষকতায় বেড়ে ওঠা দলগুলির কী হবে, সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে নানা মহলে। বিশেষ করে কী হবে ডায়মন্ড হারবার এফ সি-র ভবিষ্যৎ? তা জানতে মুখিয়ে রয়েছেন তাঁরা। আই লীগ তৃতীয় ডিভিশন থেকে আইএসএলে পদার্পণের পরে সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে।

পরের মরসুমে কী হবে?
কী হবে আগামী মরসুমে? কল্যাণীতে ইন্ডিয়ান ফুটবল লিগের চূড়ান্ত ম্যাচে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার কর্তা আকাশ বন্দোপাধ্যায়। আকাশ তার পরিচয় কারুরই অজানা নয়। ম্যাচের পর তাঁকেই এই ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে আকাশ যা বললেন, তাতে ডায়মন্ড হারবার সমর্থকদের চিন্তিত হওয়ার কোনও কারণে নেই।

রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়বে?
তাঁকে প্রশ্ন করা হয়েছিল রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডায়মন্ড হারবার দলের ভবিষ্যৎ কী? তিনি সোজা কথায় জানান ডায়মন্ড হারবার এফ সি একটি ফুটবল দল, এর সঙ্গে রাজনৈতিক পালাবদলের যোগসাজশ খোঁজা মুর্খামি। তিনি আরও বলেন প্রথম দিন থেকেই দলের চিফ প্যাট্রন অভিষেক বন্দোপাধ্যায়ের লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন, ৫ বছরে দেশের সর্বোচ্চ লিগে খেলতে হবে, তার সেই স্বপ্ন পূর্ণ করতে পেরে খুশি। 

আগামী মরসুমে কিভাবে লিগ সংগঠিত হয় সেদিকেও নজর রাখছেন বলে জানান আকাশ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন আগামী মরসুমের লিগ সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেই তারাও দলগঠনের বিষয়ে ভাববেন। ইতিমধ্যেই বেশ কিছু ইনভেষ্টরের সঙ্গে কথাবার্তা হয়েছেও বলে খবর। তবে তাদের মধ্যে কে এগিয়ে এসে এই দলকে সমর্থন করেন তাও দেখার। যদিও, একাধিক স্পন্সর নিয়ে, ভাল শক্তিশালী দল গড়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার। এবারে আইএসএল-এ তারা কেমন পারফর্ম করে সেদিকেও নজর থাকবে সকলের। কারণ আইএসএল-এ মহমেডান স্পোর্টিং খেলার সুযোগ পেলেও, তারা এবার অবনমনের আওতায়। ফলে ডায়মন্ড হারবারের সামনে বড় চ্যালেঞ্জ থাকবে শীর্ষ লিগে টিকে থাকার।   

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement