Advertisement

Virat Kohli Premanand Maharaj: প্রেমানন্দ মহারাজের কাছে যাওয়ার জন্য ৫ কোটি নিয়েছিলেন? মুখ খুললেন বিরাটের মুখপাত্র

আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল? ভাইরাল এই দাবি নিয়ে মুখ খুলল কোহলির টিম।

৫ কোটি নিয়ে প্রেমানন্দের শরণে কোহলি? ৫ কোটি নিয়ে প্রেমানন্দের শরণে কোহলি?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Oct 2026,
  • अपडेटेड 12:29 PM IST
  • প্রেমানন্দ মহারাজের আশ্রমে যেতে ৫ কোটি নিয়েছেন বিরাট?
  • ভাইরাল এই দাবি ফলাহারি মহারাজের
  • মুখ খুলল বিরাট কোহলির টিম।

বৃন্দাবনে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে খারিজ করে দিলেন ক্রিকেটারের মুখপাত্র।

‘ফলাহারি মহারাজ’ নামে পরিচিত দিনেশ শর্মা যিনি শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতিও, একটি অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিরাট কোহলিকে প্রেমানন্দ মহারাজের আশ্রমে নিয়ে যেতে ৫ কোটি টাকা খরচ করা হয়েছিল। মুহূর্তের মধ্যে তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

তবে এই অভিযোগের কোনও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এখনও সামনে আসেনি। বিরাট কোহলি ওই আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি টাকা পেয়েছিলেন, এমন কোনও প্রকাশ্য পেমেন্ট রেকর্ড, চুক্তি বা অন্য কোনও প্রমাণও পাওয়া যায়নি।

অভিযোগের জবাবে কোহলির মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, এই দাবি 'সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তথ্যগত ভাবে ভুল'। মুখপাত্রের সাফ বক্তব্য, 'ফলাহারি মহারাজ দিনেশ শর্মা মিস্টার বিরাট কোহলিকে নিয়ে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং তথ্যগত ভাবে ভুল, আমরা স্পষ্টভাবে বিষয়টা জানিয়ে দিতে চাই।' তিনি আরও জানান, প্রেমানন্দ মহারাজের প্রতি ব্যক্তিগত বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই বিরাট কোহলি তাঁর কাছে যান। মুখপাত্রের কথায়, 'মিস্টার বিরাট কোহলি সম্পূর্ণভাবে তাঁর গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা থেকেই প্রেমানন্দ মহারাজজির কাছে যান।'

বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মা, একাধিকবার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেছেন। প্রথমবার তাঁদের ওই আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়ার খবর প্রকাশ্যে আসে ২০২৩ সালের জানুয়ারিতে। এরপরও তাঁরা একাধিকবার আশ্রমে গিয়েছেন।

 

Read more!
Advertisement
Advertisement