Advertisement

Durand Cup Final Live: রবিতে ডুরান্ড ফাইনালের মেগা ডার্বি, ক'টায়-কোন চ্যানেলে ফ্রিতে দেখবেন?

রবিবার ডুরান্ড কাপের মেগা ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। মাঠে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ক'টা থেকে শুরু হবে ফাইনালের ডার্বি? বাড়িতে বসে লাইভ স্ট্রিম কোথায় দেখবেন?

ডুরান্ড কাপ ফাইনালডুরান্ড কাপ ফাইনাল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 5:37 PM IST
  • রবিবার ডুরান্ড কাপের মেগা ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান
  • মাঠে থাকতে পারেন শুভেন্দু-রাজনাথ
  • কোথায় ফ্রিতে দেখবেন লাইভ?

একে তো ডুরান্ড কাপের ফাইনাল, তার উপর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। রবিবারের মেগা ম্যাচ ঘিরে উৎসবের আবহ শহরে। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান, পুরস্কার বিতরণী পর্বে বহু বিশিষ্টজনের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী

ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত তিনি যেতে পারেননি। ফলে ফাইনালের দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে আশায় রয়েছেন উদ্যোক্তারা। ম্যাচ উইনার টিম তাঁর হাত থেকেউ ডুরান্ড কাপ নেওয়ার সুযোগ পাবেন বলে খবর। তবে এখানেই শেষ নয়, ডুরান্ড ফাইনালে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি এই মুহূর্তে রাজ্যেই রয়েছেন। ফলে মেগা ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে মাঠে যাওয়ার উৎসাহ আরও বেড়ে গিয়েছে। 

তেইশের স্মৃতি ছাব্বিশে

এদিকে, ২০২৩ সালের পর ফের একবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে লাল হলুদ ও সবুজ মেরুন শিবির। ৩ বছর আগে দিমিত্রি পেত্রাতোস একমাত্র গোলটি করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবার অবশ্য টুর্নামেন্টের
এগিয়েছে কিছুটা অন্য ভাবে। প্রথম ম্যাচেই সাহাল আবদুল সামাদের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। শেষ পর্যন্ত ফাইনালে লাল হলুদ শিবির বাজিমাত করে নাকি ফের সবুজ মেরুনই কাপ ঘরে নিয়ে যায়, সেদিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। 

২০২৩ সালের ডার্বির স্মৃতি যেন ফিরে ফিরে আসছে দুই শিবিরেই। সেবার অবশ্য গ্রুপ পর্বে নন্দকুমারের গোলে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ফাইনালে বদলা নিয়ে নেয় মেরিনার্সরা। এবার প্রথম ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল, তবে কি তেইছেন উল্টো হতে চলেছে ছাব্বিশে? ফাইনালে সেই হিসেব মেটানোর সুযোগ খুঁজছে লাল হলুদ শিবির। তবে এক চুলও জমি ছাড়তে নারাদ সবুজ মেরুন। ফাইনাল তাই শুধু একটি ট্রফির লড়াই নয়, পুরনো হিসেব, আবেগ এবং কলকাতা ফুটবলের গৌরবের লড়াই। যুবভারতী ক্রীড়াঙ্গন সাক্ষী থাকবে এই মহারণের। 

কখন শুরু হবে ম্যাচ? 
বিকেল ৪টে থেকে শুরু হবে টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান। বিকেল ৫টা থেকে ডার্বি শুরু। 

Advertisement

টিকিটের দাম কত?
টিকিটের চাহিদা শেষ মুহূর্তেও প্রবল। মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ ব্লকগুলির মধ্যে C1, D1 ও D3-এর টিকিটের দাম ২৫০ টাকা। C3 ও D2 ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য B1, B3 ব্লকগুলির টিকিটের দাম ২৫০ টাকা। B2-এর দাম ৩০০ টাকা। C2 রাইট ব্লকের টিকিটের দাম ৩৫০ টাকা। 

কোথায় দেখা যাবে লাইভ?

যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকতে না পারলেও এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ঘরে বসেই, তা-ও সম্পূর্ণ বিনামূল্যে। SonyLiv অ্যাপ থাকলে সরাসরি সেখানে দেখা যাবে মেগা ডার্বি। এছাড়াও ডার্বির ফাইনাল লাইভ দেখা যাবে Sony Sports 5 এবং Sony Sports 5HD-তে। বাংলা ধারাভাষ্য উপভোগ করা যাবে Sony Aath চ্যানেলে। 

 

Read more!
Advertisement
Advertisement