Advertisement

চেন্নাই ম্যাচ জিতেই মোহনবাগানকে হুঙ্কার, কী বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা?

চেন্নাইয়েনের বিরুদ্ধে জয় পেলেও দলের খেলা নিয়ে খুশি হতে পারছেন না সমর্থকরা। মূলত কোচ অস্কার ব্রুজোর স্ট্র্যাটেজি নিয়ে বারবার প্রশ্ন তুলতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুলেছেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। দল জিতলেও পুরপুরি খুশি নন তিনিও।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 10:55 AM IST

চেন্নাইয়েনের বিরুদ্ধে জয় পেলেও দলের খেলা নিয়ে খুশি হতে পারছেন না সমর্থকরা। মূলত কোচ অস্কার ব্রুজোর স্ট্র্যাটেজি নিয়ে বারবার প্রশ্ন তুলতে শুরু করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুলেছেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। দল জিতলেও পুরপুরি খুশি নন তিনিও।

শীর্ষকর্তা বলেন, ' ভালো খেলেছে. কিন্তু চেন্নাইয়ের সাথে তো আমাদের টিমের অনেক ডিফারেন্স আছে. এই ম্যাচ তো আমাদের জিততেই হতো. কোচ একটা নতুন স্ট্রাটেজিতে খেলার ছিল. তো যাই হোক সাকসেস হয়েছে. হ্যাঁ. পর পর ম্যাচ গুলোকে ইমপ্রুভ করতে হবে আমাদের ছেলেদের। আমরা তালেই চ্যাম্পিয়নশিপে থাকবো।' 

বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। আর সেটাই এবারের আইএসএল-এর টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন সমর্থকরা। দেবব্রত সরকার মনে করছেন সেই ম্যাচটা খুব কঠিন হতে চলেছে। তিনি বলেন, 'ষোল তারিখের ম্যাচটার দিকে আমাদের তাকাতে হবে. ব্যাঙ্গালোর টাফ ম্যাচ ওরাও ফাইট করছে চ্যাম্পিয়নশিপে। আগামী দিনে ষোলো তারিখের ম্যাচটা আমাদের কাছে খুব ভাইটাল। আশা করি আমাদের ছেলেরা এক্সপেরিয়েন্স ছেলে। ওরা যোগ্য জবাবই দেবে। এই ম্যাচটা জেতার পর কিন্তু মোহনবাগানকে পিছনে ফেলে দেবে।'

চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টকেও খোঁচা দিতে ছাড়েননি ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। তাঁর হুঙ্কার, মোহনবাগানকে মেরেই চ্যাম্পিয়ন হবে তাঁর দল। বলেন, 'মারতে গেলে মোহনবাগানকে মেরে চ্যাম্পিয়ন হোক. তবেই তো সেটা একটা আলাদা স্বাদ হবে. টিম ভালো হয়েছে এ বছর। কিন্তু কোন না ভাবে একটা ক্লিক করছিল না দেখা যাক আশা করি আস্তে আস্তে ফিরে দাঁড়াবে।' 

এখনও দলের সব ফুটবলার ম্যাচ ফিট নয় বলে মন্তব্য দেবব্রতর। অনেকদিন পরে ম্যাচ হওয়ায় এই সমস্যা হয়েছে বলে মত তাঁর। দেবব্রত বলেন, 'এতদিনে একটা ফুল স্কোয়াড পেল। রশিদ, আনোয়ারের চোট আছে.। আমাদেরও আমার মনে হয় এখনো ফিট না মানে ম্যাচ ফিট না। মানে যে দ্রুততার সঙ্গে খেলা দরকার সেটা খেলতে পারছে না। অনেকদিন বাড়িতে ছিল তো।'
 

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement