Advertisement

ISL 2026 East Bengal vs Inter Kashi: ইস্টবেঙ্গলের লিগ জয়ে কাঁটা হতে পারেন অভিজিৎ, কোন অঙ্কে বাজিমাত করার ছক কাশী কোচের?

এক বাঙালি কোচের উপর নির্ভর করছে ইস্টবেঙ্গলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য। লাল-হলুদের এক সময়ের শেষ দুর্গের প্রহরী অভিজিৎ মন্ডল কিন্তু পেশাদারিত্বের সঙ্গেই গোটা ব্যাপারটা দেখতে চাইছেন। উলটে ইন্টার কাশীর কোচ হুঙ্কার দিয়ে রেখেছেন ইস্টবেঙ্গলকে। এর আগে মোহনবাগান সুপার জায়েন্টকে আটকে দিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে হিরো হয়ে উঠেছিলেন ইন্টার কাশীর স্টপগ্যাপ বাঙালি কোচ। 

ইস্টবেঙ্গল সমর্থক ও অভিজিৎ মন্ডলইস্টবেঙ্গল সমর্থক ও অভিজিৎ মন্ডল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 11:09 AM IST

এক বাঙালি কোচের উপর নির্ভর করছে ইস্টবেঙ্গলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য। লাল-হলুদের এক সময়ের শেষ দুর্গের প্রহরী অভিজিৎ মন্ডল কিন্তু পেশাদারিত্বের সঙ্গেই গোটা ব্যাপারটা দেখতে চাইছেন। উলটে ইন্টার কাশীর কোচ হুঙ্কার দিয়ে রেখেছেন ইস্টবেঙ্গলকে। এর আগে মোহনবাগান সুপার জায়েন্টকে আটকে দিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে হিরো হয়ে উঠেছিলেন ইন্টার কাশীর স্টপগ্যাপ বাঙালি কোচ। 

এখন বৃহস্পতিবার আবার সেই অভিজিতের দিকেই তাকিয়ে রয়েছেন মোহনবাগান সমর্থকরা। যদি ইস্টবেঙ্গলকে আটকে দিতে পারেন তিনি। আর তার পর যুবভারতীতে এসসি দিল্লির বিরুদ্ধে যদি জয় পায় মোহনবাগান, তা হলে চ্যাম্পিয়ন হয়ে যাবেন জেমি ম্যাকলারেনরা। এমন পরিস্থিতিতে অভিজিৎ বলছেন এতটুকু চাপ নেই তাঁদের ওপর। বরং মোহনবাগানের মতো শক্তিশালী দলকে আটকে দিয়ে ইস্টবেঙ্গল ম্যাচে বিশ্বাসের রসদ জোগাড় করে নিয়েছে টিম। কিশোরভারতীর এই ম্যাচ নিয়ে হাইপ যে স্তরে পৌঁছে গিয়েছে, যেরকম টিকিটের হাহাকার তাতে বুধবার রাত দশটা পর্যন্ত একটাও ম্যাচ টিকিট অভিজিৎ হাতে পাননি। 

তাঁর কাছে পরিচিতরা এই ম্যাচের টিকিট চাইছেন। এদিন অভিজিৎ বলেন, 'আমি কোনও চাপে নেই। আমাদের ছেলেরাও চাপে নেই। কে চিনত বলুন। তো কাশীর ফুটবলারদের? বরং এই যে হাইপ উঠেছে ম্যাচটার তাতে আমাদের ফুটবলাররা চার্জড হয়ে গিয়েছে। ওরা প্রত্যেকে জানে এই ম্যাচটায় ভালো কিছু করতে পারলে আগামী মরসুমে ভালো অফার পাবে। বলতে পারি মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে আমাদের যা আত্মবিশ্বাস ছিল, এই ম্যাচে নামার আগে তা অনেক বেড়ে গিয়েছে।' 

তবে হাবাসের ছেড়ে যাওয়া সিটে বসে নিজেকে প্রমাণ করাটাও কি চ্যালেঞ্জ নয় অভিজিতের। বাঙালি কোচ বললেন, 'আইএসএলে এই নিয়ে তৃতীয় ম্যাচে কোচিং করাব। আগের দুই ম্যাচে হারিনি। আশা করব ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও ভালো পারফর্ম করব। তবে প্রমাণের কিছু নেই। এখন তো স্টপগ্যাপ কোচ হিসাবে আছি। লম্বা রেসের ঘোড়া হতে হবে আমাকে। সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের দিকেই সারা দেশের ফুটবল প্রেমীরা তাকিয়ে থাকে। সেই ম্যাচে ভালো কিছু করতে পারলে সবার চোখে পড়া যায়। সেটা ছেলেদের ভালো করে বুঝিয়েছি।' ইস্টবেঙ্গলের টিম গেমকে মাথায় রেখেই বৃহস্পতিবার দল নিয়ে পরিকল্পনা করছেন অভিজিৎ।

Advertisement

খেলোয়াড় জীবনে মোহনবাগানের হয়ে না খেললেও, এ মুহূর্তে তাঁর উপরেই নির্ভর করছে তাদের ভাগ্য। কোন দল চ্যাম্পিয়ন হবে তা নির্ভর করছে তাঁর দলের পারফরম্যান্সের উপর। তবে পুরনো দলের বিরুদ্ধে লড়াইয়ে অভিজিৎ যে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তা স্পষ্ট করে দিয়েছেন ইন্টার কাশী কোচ।

Read more!
Advertisement
Advertisement