Advertisement

FIFA World Cup 2022 England vs France Update: পেনাল্টি মিস হ্যারি কেনের, ২-১ গোলে ইংল্যান্ডকে হারাল ফ্রান্স

দারুণ ছন্দে ইংল্যান্ড। ছন্দে রয়েছে ফ্রান্সও। সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে দুই ইউরপীয় শক্তি। ট্রফি ধরে রাখতে পারবে ফ্রান্স?

সেমি ফাইনালে ফ্রান্স সেমি ফাইনালে ফ্রান্স
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Dec 2022,
  • अपडेटेड 2:36 AM IST
  • হেরে গেল ইংল্যান্ড
  • পেনাল্টি মিস কেনের

FIFA Wotld Cup 2022: ফ্রান্স কোচ দিদিয়ের ডেসচ্যাম্পস এবং তাঁর ইংল্যান্ডের প্রতিপক্ষ গ্যারেথ সাউথগেট শনিবার আল বায়েত স্টেডিয়ামে তাদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের জন্য অপরিবর্তিত দল। 

ম্যাচ শেষ

গোল শোধ করতে পারল না ইংল্যান্ড। শেষ মুহূর্তে গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হলেন র‍্যাশফোর্ড। তাঁর শট অল্পের জন্য বাইরে চলে যায়। ম্যাচ শেষ। বিদায় নিল ইংল্যান্ড। 

পেনাল্টি মিস

পেনাল্টি পেয়েও তা বাইরে মারলেন ইংল্যান্ড অধিনায়ক। এখনও ২-১ গোলে এগিয়ে ফ্রান্স। 

গোল করে ফেলল ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিলেন অলিভার জিরু। ফ্রান্সের হয়ে তিনিই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা। ২-১ গোলে এগিয়ে গেল ফ্রান্স। 

সুযোগ নষ্ট করলেন ম্যাগুয়ার

সুযোগ এসে গিয়েছিল ইংল্যান্ডের সামনে। গোল করে ফেলতে পারতেন ম্যাগুয়ার। তাঁর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। সুযোগ পেয়েছিলেন সাকাও। গোল হয়নি। 

চাপ বাড়াচ্ছে ফ্রান্স

গোল খেয়েই চাপ বাড়াচ্ছে ফ্রান্স। সুযোগ পেয়েছিলেন র‍্যাবিওট। তাঁর শট বাঁচান পিকফোর্ড।  

পেনাল্টি পেয়ে গেল ইংল্যান্ড

গোল করে সমতা ফেরালেন কেন। খেলার ফল এখন ১-১। এই গোলের সঙ্গে সঙ্গে ওয়েন রুনিকে ছুঁয়ে ফেললেন কেন।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড

দারুণ আক্রমণ তুলে আনছে ইংল্যান্ড। যদিও গোল আসেনি। 

প্রথমার্ধের খেলা শেষ

এখনও ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। 

৪০ মিনিট অতিক্রান্ত

এখনও সমতা ফেরাতে পারেনি ইংল্যান্ড। ১-০ গোলে এগিয়ে ফ্রান্স।  

গোল করতে পারলেন না হ্যারি কেন

একের পর এক আক্রমণ তুলে আনছে ইংল্যান্ড। সমতা ফেরাতে পারবে তারা? কেনের শট দারুণভাবে বাঁচালেন হুগো লরিস। 

দারুণ গোল চৌমেনির

 ১-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স। গ্রিজম্যানের পাস থেকে মাঝ বরাবর বল পান চৌমেনি। দারুণ শটে গোল করে যান তিনি।  

পিকফোর্ড একটি সহজ সেভ করেন
১১ মিনিটে- গ্রিজম্যান এবং ডেম্বেলে ডানদিকে ইংল্যান্ডের জন্য সমস্যা তৈরি করে। জিরুর দারুণ শট সেভ করেন পিকফোর্ড

দল :

ইংল্যান্ড - জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, জর্ডান হেন্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, হ্যারি কেন (সি), ফিল ফোডেন

Advertisement

ফ্রান্স - হুগো লরিস (সি), জুলেস কাউন্ডে, রাফায়েল ভারানে, ডেওট উপমেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টোইন গ্রিজম্যান, অরেলিয়ান চৌমেনি, আদ্রিয়েন রাবিওট, উসমানে দেম্বেলে, অলিভিয়ের গিরুদ, কাইলিয়ান এমবাপ্পে

Read more!
Advertisement
Advertisement