Advertisement

FIFA World Cup 2022 France vs Poland Match Update: পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, ২ গোল করে নায়ক এমবাপে

FIFA World Cup 2022 France vs Poland Live Match Update: গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে প্রি কোয়ার্টার ফাইনালে পোল্যান্ড। কিলিয়ান এমবাপের দলের সামনে রবার্ট লেভানডস্কির পোল্যান্ড।

ফ্রান্সের দুই গোলদাতাফ্রান্সের দুই গোলদাতা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Dec 2022,
  • अपडेटेड 10:29 PM IST
  • ৩-১ গোলে জিতল ফ্রান্স
  • দুই গোল এমবাপের

FIFA World Cup: ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। এবার ফ্রান্স কী পারবে পরের রাউন্ডে চলে যেতে। পোল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে তাদের। 

ব্যবধান কমাল পোল্যান্ড

পেনাল্টি থেকে ব্যবধান কমালেন নেবানডস্কি।

৯০ মিনিটে দ্বিতীয় গোল এমবাপের

ডান পায়ে বল নিয়ে দ্বিতীয় পোস্টে চলে যান এমবাপে। দূরের কোণার উপরের দিকে দারুণ শটে গোল করেন এমবাপে। ৩-০ গোলে এগিয়ে গেল তাঁরা।  

গোল

জিরুর পর গোল করে গেলেন এমবাপে। কোয়ার্টার ফাইনালের পথে আরও একটা ধাপ এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। ডেম্বেলে ডানদিকে বল ধরে কাট করে ভেতরে ঢুকে পড়েন। ডিফেন্ডারদের তাঁর দিকে টেনে নেন এবং এমবাপে দ্বিতীয় পোস্টে আনমার্ক থাকেন। ডেম্বেলে এরপর এমবাপের কাছে বল পাস করেন। সময় নেন এবং ডান পায়ের জোরাল শটে গোলপোস্টের ডানদিকের কোনায় বল রাখেন ফরাসি তারকা। সেজনির কিছু করার ছিল না।

ম্যাচের নিয়ন্ত্রণ ফ্রান্সের হাতে

ফরাসিরা খেলা নিয়ন্ত্রণ করছে। তাদের আক্রমণে খুব একটা তৎপরতা নেই। তারা স্পেস খুঁজে বের করার চেষ্টা করছে, ধৈর্য ধরে বল ভালোভাবে মুভ করছে। সুযোগ পেলেও ব্যবধান এখনও বাড়াতে পারেনি তারা। মরিয়া চেষ্টা পোল্যান্ডের।

ফ্রান্স আক্রমণ চালিয়ে যাচ্ছে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পোল্যান্ডের ওপর চাপ রাখছে। আক্রমণাত্মক প্রচেষ্টা বজায় রেখেছেন জিরু গ্রেজম্যানরা। পোল্যান্ডকে বেশি জায়গা দিচ্ছেন না তাঁরা।

গোল

৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন অলিভার জিরু। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ স্কোরার রখন তিনিই। এমবাপের থাক থেকে বল পান জিরু। বক্সের ভিতরে দারুণ রান করেন তিনি। বাঁদিকে বল ঠেলে ফ্রান্সকে এগিয়ে দেন জিরু। 

গোল হল না পোল্যান্ডের

৩৮ মিনিট- দারুণ সুযোগ নষ্ট করল পোল্যান্ড। ফ্রান্স ভাগ্যবান যে ম্যাচের স্কোর এখনও 0-0। পোল্যান্ড, ফ্রান্সের বক্সে সুন্দরভাবে বল নিয়ে উঠে আসেন। জেলেনেস্কির শট সেভ করেন হুগো লরিস। একবার নয় দুই বার। 

Advertisement

সহজ সুযোগ নষ্ট জিরুর

ডানদিক থেকে উঠে এসে জিরুর জন্য দারুণ ক্রস রেখেছিলেন গ্রিজম্যান। তবে পৌঁছতে পারেননি তিনি। সঠিক সময় সঠিক জায়গায় থাকলে নিশ্চিত গোল পেতে পারত ফ্রান্স। 

আবারও গোল করতে ব্যর্থ ডেম্বেলে

১৮ মিনিট খেলা হয়ে গিয়েছে। এখনও গোল আসেনি। তবে ডেম্বেলের গ্রাউন্ডার শট দারুণ ভাবে বাঁচালেন পোলিশ গোলরক্ষক। 

সুযোগ নষ্ট করল ফ্রান্স

শুয়ামেনির শট বাঁচালেন পোল্যান্ড গোলরক্ষক সাজেসনি। গ্রান্ড শট বাঁ দিকে ঝাঁপিয়ে বল সেভ করলেন তিনি।

চাপ তৈরি করছে ফ্রান্স

১০ মিনিটের কাছাকাছি ম্যাচ হয়ে গিয়েছে। এমবাপে-ডেম্বেলে জুটি ত্রাসের সঞ্চার করছেন পোল্যান্ড ডিফেন্সে। গতি বাড়াচ্ছে ফ্রান্স। দ্রুত গোল পেতে হবে ফ্রান্সকে।

শুরু হল ম্যাচ

রক্ষণ সামলে আক্রমণে উঠে আসার চেষ্টা করবে পোল্যান্ড। শুরু হয়ে গেল ম্যাচ। আক্রমণে উঠে আসছে ফ্রান্স। 

Read more!
Advertisement
Advertisement