Advertisement

FIFA World Cup 2026 Brazil vs Japan: নেইমার কি ৯০ মিনিট খেলবেন? ব্রাজিল কোচ বলছেন, 'জাপান ম্যাচ ফাইনালের মতোই'

জাপানের বিরুদ্ধে ম্যাচটিকে ফাইনাল ধরে নিয়ে তাঁরা মাঠে নামবেন। এমনটাই জানাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি। নেইমার কি ৯০ মিনিট খেলবেন?

ব্রাজিল বনাম জাপান ব্রাজিল বনাম জাপান
Aajtak Bangla
  • হাউস্টন ,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 9:27 AM IST
  • জাপানের বিরুদ্ধে ম্যাচটিকে ফাইনাল ধরছেন ব্রাজিল কোচ
  • নেইমার কি ৯০ মিনিট খেলবেন?
  • ৪৪ বছর ধরে নতুন রেকর্ড গড়ল ব্রাজিল

দ্রুত চোট সারিয়ে ছন্দে ফিরে এসেছেন নেইমার। তারকা ফরওয়ার্ডকে নিয়ে খুশি সাম্বাদের কোচ কার্লো আন্সেলোত্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিনিট কুড়ি পাওয়া গিয়েছিল তাঁকে। তবে পরবর্তী ম্যাচগুলিতে বেশি সময়ের জন্য মাঠে দেখা যাবে নেইমারকে। জাপানের বিরুদ্ধে সোমবার নকআউট রাউন্ড শুরু ৫ বারের চ্যাম্পিয়নদের। 

নেইমার কি জাপানের বিরুদ্ধে ম্যাচে ৯০ মিনিটই খেলবেন?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্সেলোত্তি বলেন, 'গত কয়েক সপ্তাহে নেইমারের ফিটনেস অনেকটাই বেড়েছে। চমকপ্রদ উন্নতি করেছে ও। দুর্ভাগ্যবশত ও আগের ম্যাচে ১৫-২০ মিনিটের বেশি খেলতে পারেনি। তবে এখন ও অনেকটাই ভাল আছে। অনেক বেশি সময় খেলতে পারবে।'

জাপানের বিরুদ্ধে ব্রাজিল কতটা তৈরি?
জাপানের প্রতিভা খাটো করে দেখছেন না ব্রাজিল কোচ। তবে তিনি জানিয়েছেন, এই ম্যাচ জয়ে মরিয়া হয়েই ঝাঁপাবে সেলেকাওরা। আন্সোলোত্তি বলেন, 'জাপান অন্যতম ভাল দল, এটা আমরা জানি। ওঁদের প্রতি সম্পূর্ণ সম্মান রয়েছে। ম্যাচটাকে আমরা ফাইনাল হিসেবে ধরেই মাঠে নাম। আমাদের জন্য এটা ফাইনাল ম্যাচই।'

নকআউট ম্যাচের জন্য মানসিক ভাবে আলাদা প্রস্তুতি লাগে, তা মেনে নিয়েছেন কার্লো আন্সেলোত্তি। তিনি বলেন, 'মানসিক এবং শারীরিক, দু'ভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। নকআউটে যা কিছু হতে পারে, সব কিছুর জন্যই আমাদের তৈরি থাকতে হবে। খেলা এক্স্ট্রা টাইমে গড়াতে পারে অথবা পেনাল্টিতেও যেতে পারে। আমার টিম তৈরি এবং তারা সকলেই আত্মবিশ্বাসী। এই বিশ্বকাপের সবক'টি ম্যাচই কঠিন।'

এই নিয়ে ১২টি বিশ্বকাপের টানা গ্রুপ শীর্ষে থেকে প্রথম রাউন্ড উত্তীর্ণ হল ব্রাজিল। ১৯৮২ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপের গ্রুপ পর্বেই শীর্ষস্থান দখল করেছে তারা। ৪৪ বছর ধরে গ্রুপ স্টেজে শীর্ষে থাকার এই রেকর্ড নজিরবিহীন। এদিন ভারতীয় সময়, রাত সাড়ে ১০টায় রয়েছে ব্রাজিল বনাম জাপান রাউন্ড অফ ৩২-এর ম্যাচ। 

 

Read more!
Advertisement
Advertisement