Advertisement

FIFA World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনাল Live কখন ও কোথায় দেখবেন? FREE-তেই দেখা যাবে

ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনার লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। রাত জেগে খেলা দেখবেন কোন চ্যানেলে? কোথায় হবে ফ্রি লাইভ স্ট্রিমিং? জানুন বিস্তারিত...

ফাইনাল কখন কোথায় দেখবেনফাইনাল কখন কোথায় দেখবেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 10:21 AM IST
  • স্পেন বনাম আর্জেন্টিনার লড়াই এবার বিনামূল্যে
  • খেলা দেখবেন কোন চ্যানেলে?
  • কোথায় হবে ফ্রি লাইভ স্ট্রিমিং?

লাস্ট ল্যাপে পৌঁছে গিয়েছে টুর্নামেন্ট। আর মাত্র একটা রাত, তারপরই শ্রেষ্ঠ দলের হাতে উঠবে বিশ্বকাপ ২০২৬। ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনার লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। রাত জাগার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয়রাও। বার্সার তরুণ তুর্কী ১৯ বছরের লামিন ইয়ামাল বনাম ৩৯-এর বাঁ পায়ের জাদুকর মেসির ডুয়েল ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাত তো জাগবেন, কিন্তু খেলা কখন শুরু জানেন? কোথায়ই বা দেখতে পাবেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল? রইল সমস্ত প্রশ্নের উত্তর। 

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড এলাকায় নিউ জার্সি (মেটলাইফ) স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খাতায় কলমে তারিখ, ২০ জুলাই। সাড়ে ৮২ হাজার দর্শন ঝাঁ চকচকে ওই স্টেডিয়ামে বসে স্বচক্ষে দেখতে পাবেন মেসি বনাম ইয়ামালের বিশ্বকাপ জয়ের লড়াই। কিন্তু আপনি ঘরে বসে তা উপভোগ করবেন কখন? 

কোথায় দেখবেন ফাইনাল ম্যাচ?
ভারতীয় ফুটবলপ্রেমীরা টিভির পর্দা এবং ডিজিটাল স্ক্রিন অর্থাৎ মোবাইল, ট্যাবে খেলা উপভোগ করতে পারবেন। ফাইনাল দেখা যাবে চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও।

কোন চ্যানেলে বিনামূল্যে খেলা দেখবেন?
বিনামূল্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখা যাবে DD Sports চ্যানেলে। ডিশ টিফি অথবা MSO কানেকশন কেবল বাড়িতে থাকলে সহজেই ডিডি স্পোর্টস মিলবে। অথবা DTH কানেকশন থাকলে দেখা যাবে UNite8 Sports এবং Unite8 Sports HD চ্যানেলে। হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই শোনা যাবে ওয়ার্ল্ড কাপ কমেন্ট্রি। 

লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
ZEE5 অ্যাপে বাকি ১০৩টি ম্যাচের মতোই বিশ্বকাপের মেগা ফাইনালও দেখা যাবে। এর জন্য অবশ্যই সাবস্ক্রিপশন চার্জ রয়েছে। যাঁরা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাঁরা বাকি সব ম্যাচের মতো এটিও ZEE5 অ্যাপে দেখতে পাবেন।

সর্বোপরি JioTV App ফোনে থাকলে DD Sports লাইভ স্ট্রিমিং দেখা যাবে বিনামূল্যেই। 

কখন দেখবেন ফাইনাল?
ক্যালেন্ডার অনুযায়ী, ভারতীয় সময় ২০ জুলাই 12.30 AM-এ শুরু হবে ফাইনাল খেলা। আপনি সেটাকে ধরতে পারেন রবিবার মধ্যরাত সাড়ে ১২টা অথবা সোমবার ভোররাত সাড়ে ১২টা।

Advertisement

স্পেন না আর্জেন্টিনা, অ্যাডভান্টেজ কার? 
১৯৬২ সালে ব্রাজিল পরপর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিল। এবার আর্জেন্টিনার কাছেও সেই সুযোগ। ২০২২ এর পর ফের মেসির হাতে কাপ ওঠার হাতছানি। 

ফাইনালে প্লেয়াররা ছাড়াও দুই সবচেয়ে সফল কোচেরও ডুয়েল দেখা যাবে, লিওনেল স্কালোনি বনাম লুই দে লা ফুয়েন্তে। 
 

 

Read more!
Advertisement
Advertisement