Advertisement

FIFA World Cup 2026: 'একপায়ে খেললেও...' নেইমারকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক রোনাল্ডিনহো

ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ কার্লো আনসেলোত্তিকে একহাত নিলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। ব্রাজিলের আগামী দুটি প্রীতি ম্যাচের মূল দল থেকে নেইমারকে বাদ দেওয়ায় বেজায় ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। এই প্রাক্তন বার্সিলোনা তারকার মতে, ব্রাজিলের অন্য অনেক ফুটবলারের তুলনায় নেইমার একপায়ে বেশি ভাল ফুটবল খেলতে পারে।

রোনাল্ডিনহো ও নেইমাররোনাল্ডিনহো ও নেইমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 12:57 PM IST

ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ কার্লো আনসেলোত্তিকে একহাত নিলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। ব্রাজিলের আগামী দুটি প্রীতি ম্যাচের মূল দল থেকে নেইমারকে বাদ দেওয়ায় বেজায় ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। এই প্রাক্তন বার্সিলোনা তারকার মতে, ব্রাজিলের অন্য অনেক ফুটবলারের তুলনায় নেইমার একপায়ে বেশি ভাল ফুটবল খেলতে পারে।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন রোনাল্ডিনহো। সেখানে নেইমারের দল থেকে বাদ পড়ার প্রসঙ্গ উঠতেই আনসেলোত্তির প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, 'নেইমার যদি এক পায়েও ফুটবল খেলে, তাহলেও অনেক ব্রাজিলিয়ান ফুটবলারের থেকে ভাল খেলবে। সত্যি বলতে, ব্রাজিলের ফুটবল আমায় এখন আর সেভাবে আকৃষ্ট করে না। তাই খুব একটা দেখিও না। তবে প্রীতি ম্যাচের দল থেকে নেইমারকে বাদ দেওয়া ঠিক হয়নি। ওকে বিশ্বকাপের দলে অবশ্যই রাখা উচিত।'

এদিকে, প্রীতি ম্যাচের দলে নেইমারকে না রাখায় শুরু হয়েছে অন্য জল্পনাও। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, আসন্ন বিশ্বকাপেও তাঁকে বাদ দেওয়া হতে পারে। মেসি-রোনাল্ডোর মতোই সম্ভবত এটা শেষ বিশ্বকাপ হতে পারে নেইমারেরও। সেক্ষেত্রে আনসেলোত্তি তাঁকে বাদ দিয়ে দিলে তা নেইমারের কাছে চূড়ান্ত হতাশার কারণ হবে বৈকি।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফিরলেও নিয়মিত খেলতে পারছেন না তিনি। বারবার পেশির চোট ও শারীরিক ক্লান্তি তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে, যা বিশ্বকাপের মতো বড় আসরে বড় ঝুঁকি বলে মনে করছে বোর্ড।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির একটি সফরকে কেন্দ্র করে। সান্তোস বনাম মিরাসোলের ম্যাচ দেখতে ব্যক্তিগত জেটে করে বিশেষ সফরে গিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর দোহাই দিয়ে খেলেননি। এমনকি কোচের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতও করেননি। নেইমারের এই অপেশাদার আচরণ সিবিএফ কর্তাদের ক্ষুব্ধ করেছে। বোর্ডের একাংশ মনে করছে, নেইমারের মধ্যে জাতীয় দলে ফেরার সেই নিবেদন আর অবশিষ্ট নেই।

Advertisement

Read more!
Advertisement
Advertisement